Last Updated:
আবীর ঘোষাল, কলকাতা: গত বৃহস্পতিবার বিধানসভায়, মুখ্যমন্ত্রী ওয়াকফ বিলের একাধিক ত্রুটি তুলে ধরেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এই বিলটির মাধ্যমে ২৬ নম্বর ধারায় প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধিকার ও ১৪ নম্বর ধারায় সাম্যের অধিকার লঙ্ঘিত করা হয়েছে। এই কারণে আমরা এই বিলটির কঠোর প্রতিবাদ করছি। এই বিল এইভাবে নিয়ে এসে রাজ্য বিধানসভাকেও অপমান করা হয়েছে।’’ মমতা স্পষ্ট করে বলে দেন, বাংলায় বুলডোজার নীতি চলবে না।
সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আজ ওয়াকফ রেজোলিউশন আছে। একটা সংবেদনশীল ব্যাপার আছে। ভারতের ইতিহাস বুঝতে হবে। দেশ ভাগের পরে বাংলাদেশ, পাকিস্তান আলাদা হয়েছে। বাংলাদেশে যা সব হচ্ছে। যদিও এটা কেন্দ্রের ব্যাপার। পররাষ্ট্র ব্যাপার। কিন্তু আমাদের ৭৯ জন মৎস্যজীবি বাংলাদেশের জেলে আটকে। আমরা ট্র্যাক করেছি। আমরা আইনজীবী দিয়েছি। আমরা কেন্দ্রকে বলেছি। কিন্তু আজও তাদের মুক্তি দেয়নি। এখানে বাংলাদেশের ট্রলার ডুবে গিয়েছিল। আমরা তাদের উদ্ধার করে দেশে পাঠিয়েছি। আমাদের অনেক বন্ধুর আত্মীয়, স্বজন সেখানে আছে। সীমান্ত বিএসএফ পাহারা দেয়। গত ১০ দিন ধরে দেখছি, কেন্দ্রীয় সরকার চুপ করে আছে। তার দল রোজ মিছিল করছি। বলছে সীমান্ত আটকে দেব। খাবার দেব না। এটা আমাদের এক্তিয়ার নয়। এটা কেন্দ্র গাইডলাইন দেয়। ধর্ম, বর্ণ, জাতি যেখানেই আক্রান্ত হোক আমরা নিন্দা করি। শান্তি ফিরুক নিশ্চিত চাই। কিন্তু আমাদের দাবি এই হাউজ থেকে, আমাদের বন্ধুদের উপর যেন অত্যাচার না হয়। প্রধানমন্ত্রী কথা বলুক। বিদেশমন্ত্রী কথা বলুক। দুই দেশ কথা বলুক। নাহলে কেন্দ্র ভারতীয়দের ফেরাক। আমরা খাবার জোগাতে পারব। জাতীয় পতাকা অপমান করা উচিত নয়। আমি ইসকনের সঙ্গে কথা বলেছি। প্রয়োজনে রাষ্ট্রসংঘ শান্তি সেনা পাঠাক। আমরা শান্তি চাই। বাংলা ভাষায় কথা বললে অনেক সময় অনুপ্রবেশকারীদের বলে অত্যাচার করা হয়। আমি কেন্দ্র সরকারের কাছে আবেদন করছি যাতে তারা ইউনাইটেড নেশনসকে বলে যাতে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে ওখানে একটা ‘পিস কিপিং ফোর্স’ পাঠানো হোক ৷’’
আরও পড়ুন– অশান্ত বাংলাদেশ, উদ্বিগ্ন প্রত্যেকেই…এবার পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে ?
সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী শোভানদেব চট্টোপাধ্যায়, বিধান সভা রুল ১৬৯-এর অধীনে স্পিকারের কাছে নোটিস দিয়েছেন, যাতে এই বিলটি প্রত্যাহারের জন্য কেন্দ্র সরকারকে অনুরোধ জানিয়ে রেজোলিউশনের উপর আলোচনা করা হয়। নরেন্দ্র মোদির সরকার যে ওয়াকফ সংশোধনী বিল (২০২৪) এনেছে, তার প্রতিবাদে তৃণমূলের সংখ্যালঘু সেলকে সমাবেশ করার নির্দেশ দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের আনা ওয়াকফ সংশোধনী বিল এখন যৌথ সংসদীয় কমিটির কাছে রয়েছে। ওই কমিটিরই সদস্য কল্যাণ। ওয়াকফ বিল নিয়ে বিধানসভায় সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। তাঁর অভিযোগ, ওয়াকফ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা করেনি কেন্দ্র। ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে, এ কথা স্মরণ করিয়ে দিয়ে মমতা জানিয়েছিলেন, এই বিলের বিরোধিতা করবেন তাঁরা।
Kolkata,West Bengal
December 02, 2024, 1:35 PM IST