বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ইসরাইলকে বর্ণবাদী বলল অ্যামনেস্টি, অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৫ সময় দেখুন
ইসরাইলকে বর্ণবাদী বলল অ্যামনেস্টি, অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান


আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলকে একটি বর্ণবাদী রাষ্ট্র হিসেবে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।  সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজ দেশের মধ্যে থাকা ফিলিস্তিনিদের সঙ্গে বর্ণবাদী আচরণ করে ইসরাইল কর্তৃপক্ষ। এছাড়া ইহুদি রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি, ইসরাইলের আইন, নীতি ও আচরণে বর্ণবাদ প্রকাশ পায়। ইসরাইলের ইহুদিদের সুবিধার জন্য ফিলিস্তিনিদের বিরুদ্ধে নিপীড়ন ও আধিপত্যবাদী আচরণ করে সরকার। ফিলিস্তিনিদের নিকৃষ্ট জাতিগোষ্ঠী বলে মনে করে কর্তৃপক্ষ। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের সংঘটিত অপরাধগুলো বর্ণবাদের আওতাভুক্ত।

বর্ণবাদী অপরাধের জন্য ইসরাইলের উপর নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছে সংস্থাটি। ২১১ পৃষ্ঠার প্রতিবেদনে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলে অস্ত্র বিক্রি বন্ধের জন্য আহ্বান জানানো হয়।

এর আগেও একাধিক মানবাধিকার সংস্থা ইসরাইলকে বর্ণবাদী রাষ্ট্র বলে অভিহিত করেছে। এবার সে তালিকায় যোগ দিলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও।

সংস্থাটির এ প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। তবে অ্যামনেস্টির এমন দাবি পুরোপুরি অস্বীকার করেছে ইসরাইল।

উল্লেখ্য যে, প্রায় ৯৪ লাখ জনসংখ্যার ইসরাইলের ২০ শতাংশের বেশি নাগরিক আরব মুসলিম। তারা নিজেদের ফিলিস্তিনি বলে পরিচয় দিয়ে থাকেন।

আরও পড়ুন

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর