রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘ইসরাইলির পক্ষ নিয়ে আমেরিকা মানবতাবিরোধী কাজ করছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১১৭ সময় দেখুন
‘ইসরাইলির পক্ষ নিয়ে আমেরিকা মানবতাবিরোধী কাজ করছে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: মুসলমানদের ওপর যে জুলুম, নির্যাতন ও হত্যাযজ্ঞ চলছে তার প্রতিবাদ না করে ইসরাইলির পক্ষ নিয়ে ইউরোপ-আমেরিকা মানবতাবিরোধী কাজ করছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

মঙ্গলবার (১০ অক্টোবর) বায়তুল মোকাররমের উত্তর গেইটে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফিলিস্তিনে ইসরাইলীর অমানবিক হামলা, নির্ষাতন ও হত্যাযজ্ঞের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিবাদ সমাবেশ আয়োজন করে।

তিনি বলেন, ‘এই মুহূর্তে জাতিসংঘের দায়িত্ব হচ্ছে মজলুম ফিলিস্তিনী মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়া। কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের হত্যার বিষয়ে জাতিসংঘের কোনো প্রতিবাদ আমরা দেখছি না।’

বিশেষ অতিথির বক্তব্যে দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ‘মুসলিম জাগরণ শুরু হয়ে গেছে। ৫১ বছর পরে ফিলিস্তিনীদের জমি উদ্ধারে সোচ্চার হওয়ায় পশ্চিমারা ইসরাইলিদের পক্ষাবলম্বন করেছে। মুলমানরা তাদের দখল হওয়া জমি যে কোনভাবে ফিরিয়ে আনবে। বায়তুল মোকাদ্দাস রক্ষায় আমরা বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত আছি।’

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ বলেন, ‘আমেরিকার সহায়তায় ১৯৪৮ সনে জাতিসংঘের প্রস্তাবে ইসরাইলকে বসত করার জন্য সুযোগ দেওয়া হয়। এখানে বসতি করে ইসরাইলীরা মুসলমানদের ওপর একের পর এক জুলুম করে চলছে।’

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন নায়েবে আমির অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব আলহাজ্ব মোহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম, আলহাজ্ব কে এম আতিকুর রহমান, মুফতি দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর