আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা ও বর্বরতার মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার অভিযোগে ইসরাইলি পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ ঘোষণা করেছে মালয়েশিয়া।
বুধবার (২০ ডিসেম্বর) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইসরাইলি জাহাজের উপর এই নিষেধাজ্ঞা ঘোষণা করেন।
আনোয়ার এক বিবৃতিতে বলেন, ইসরাইল যাওয়ার পথে জাহাজগুলোকে মালয়েশিয়ার যে কোনো বন্দরে কার্গো লোড করতে বাধা দেওয়া হবে। এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, মালয়েশিয়ার জনসংখ্যার ৬০ শতাংশ মানুষ মুসলিম। ইসরাইলের সঙ্গে দেশটির কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ইসরাইল-ফিলিস্তিন বিরোধে মালয়েশিয়া দ্বি-রাষ্ট্র সমাধান সমর্থন করে।
সারাবাংলা/আইই