বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ইসরাইলি বাহিনীর গুলিতে আলজাজিরার সাংবাদিক নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ মে, ২০২২
  • ২২৬ সময় দেখুন
ইসরাইলি বাহিনীর গুলিতে আলজাজিরার সাংবাদিক নিহত


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনির অধিকৃত পশ্চিম তীরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যা করেছে ইসরাইলের সেনা বাহিনী। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরা।

মন্ত্রণালয় এবং আলজাজিরার সাংবাদিকরা জানায়, বুধবার (১১ মে) জেনিন শহরে ইসরাইয়েলি সেনা বাহিনীর অভিযানের খবর কভার করার সময় একটি গুলিতে আহত হয়েছিলেন শিরিন আবু আকলেহ। পরে গুরুতর অবস্থায় শিরিনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলজাজিরার নিদা ইব্রাহিম বলেন, কোন পরিস্থিতে তার মৃত্যু হয়েছে তা পরিষ্কার নয়। তবে ঘটনার ভিডিওগুলোতে দেখা যায় শিরিনকে মাথায় গুলি করা হয়েছিল।

ফিলিস্তিনি শহর রামাল্লা থেকে সাংবাদিক ইব্রাহিম বলেন, ‘আমরা এখন যা জানি ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তার মৃত্যুর ঘোষণা দিয়েছে। জেনিন এলাকায় ঘটে যাওয়া ঘটনাগুলোর খবর কভার করছিলেন শিরিন আবু আকলেহ। বিশেষ করে দখলকৃত পশ্চিম তীরের উত্তরে অবস্থিত শহরটিতে একটি ইসরায়েলি অভিযানের খবর কভার করার সময় তার মাথায় গুলি লাগে।’

নিহত শিরিন আবু আকলেহের সঙ্গে কাজ করা সাংবাদিকদের জন্য এটি একটি ধাক্কা বলেও উল্লেখ করেন ইব্রাহিম।

কান্না জড়িত কণ্ঠে ইব্রাহিম বলেন, শিরিন একজন ‘খুবই সম্মানিত সাংবাদিক’ ছিলেন। তিনি ২০০০ সাল থেকে আলজাজিরার সঙ্গে কাজ করছেন।

এ সময় ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি আরেক সাংবাদিক আলি সামুদি আহত হয়েছে। তার শরীরের পেছনে গুলি লেগেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তিনি জেরুজালেম ভিত্তিক কুদস পত্রিকার জন্য কাজ করেন। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতি জানায়, জেনিনে কাজ করার সময় অনেক গুলি ও বিস্ফোরক দিয়ে আক্রমণের মুখে পড়েছিল তারা। এ কারণে তারাও পাল্টা গুলি চালায়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে আলজাজিরার রামাল্লার ব্যুরো প্রধান ওয়ালিদ আল-ওমারি বলেন, ফিলিস্তিনি বন্দুকধারীদের দ্বারা কোনো গুলি চালানো হয়নি।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর