বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইসরাইলের ট্যাংকারে হামলার অভিযোগ অস্বীকার করল ইরান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৩৭১ সময় দেখুন
ইসরাইলের ট্যাংকারে হামলার অভিযোগ অস্বীকার করল ইরান


আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের তেল ট্যাংকারে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান। চলতি সপ্তাহের শুরুতে ওমানের উপকূলে আরব মহাসাগরে ওই জাহাজে করা হামলা করা হয়। এতে দুই ক্রু সদস্য নিহত হন। এ ঘটনার পর পরই হামলার জন্য ইরানকে দায়ী করে ইসরাইল। খবর আলজাজিরা।

রোববার (১ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই অভিযোগের নিন্দা জানিয়ে বলেন, ইসরাইলের এই ধরনের দাবি এটাই প্রথম না।

তিনি আরও বলেন, তারা (ইসরাইল) যেখানেই গিয়েছে, সেখানেই নিজেদের সঙ্গে করে নিরাপত্তাহীনতা, সন্ত্রাস ও সহিংসতাকে নিয়ে গেছে। এই হামলার জন্য তারাই দায়ী— যারা এই অঞ্চলে ইসরাইলকে পা রাখতে দিয়েছে।

জাতীয় নিরাপত্তা অক্ষুণ্ন রাখার স্বার্থে ইরান যা কিছু প্রয়োজন সবই করবে জানিয়ে খতিবজাদেহ বলেন, প্রত্যেককে তাদের কর্মকাণ্ডের সমুচিত জবাব দেওয়া হবে।

আরও পড়ুন: তেলের ট্যাংকারে হামলায় নিহত ২, ইরানকে দায়ী করল ইসরাইল

প্রসঙ্গত, লন্ডনভিত্তিক কোম্পানি জোডিয়াক মেরিটাইম দ্বারা পরিচালিত ওই তেল ট্যাংকারের নাম দ্য এমভি মার্সার স্ট্রিট। যা গত বৃহস্পতিবার (২৯ জুলাই) ওমানের উপকূলে আরব সাগরে হামলার শিকার হয়। জোডিয়াক মেরিটাইম ইসরাইলের বৃহৎ জাহাজ কোম্পানি আইল ওফের’র মালিকানাধীন প্রতিষ্ঠান।

এর পরদিন গত শুক্রবার (৩০ জুলাই) ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর ল্যাপিড এ ঘটনার জন্য ইরানকে দায়ী করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইরান শুধু ইসরাইলের একার সমস্যা না। বিশ্ব এখানে চুপ থাকতে পারে না।’

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর