বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইসরাইলের ভ্যাকসিন চুক্তি বাতিল করল ফিলিস্তিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩৪৮ সময় দেখুন
ইসরাইলের ভ্যাকসিন চুক্তি বাতিল করল ফিলিস্তিন


আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের সঙ্গে করোনাভাইরাস ভ্যাকসিন চুক্তি বাতিল করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। শনিবার (১৯ জুন) বিনিময় চুক্তিটির এক দিনের মাথায় ফিলিস্তিন জানিয়েছে, ফাইজারের ওই ১০ লাখ ভ্যাকসিনগুলোর মেয়াদ খুবই কম। তাই এগুলো সময়মতো ব্যবহার করা কঠিন।

ফিলিস্তিন কর্তৃপক্ষের স্বাস্থ্যমন্ত্রী মাই আলকাইলা বলেন, ‘তারা (ইসরাইল) আমাদের বলেছিল, ভ্যাকসিনগুলো জুলাই বা আগস্টে মেয়াদ উত্তীর্ণ হবে। কিন্তু যখন এগুলো আমাদের হাতে এলো— আমরা ভ্যাকসিনের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখলাম। অনেক ভ্যাকসিনের মেয়াদ জুনেই শেষ হচ্ছে। এসব ভ্যাকসিন ব্যবহার করার মতো যথেষ্ট সময় আমাদের হাতে নেই। তাই চুক্তিটি বাতিল করেছি’।

এ ব্যাপারে ইসরাইলের কোনো বক্তব্য এখনও জানা যায়নি।

মূলত আগামী সেপ্টেম্বর নাগাদ মার্কিন কোম্পানি ফাইজারের ১৪ লাখ ভ্যাকসিন ফিলিস্তিনের পাওয়ার কথা রয়েছে। এদিকে ৫৫ শতাংশ নাগরিকের উপর ভ্যাকসিন প্রয়োগের পর ইসরাইলের হাতে উদ্বৃত্ত রয়েছে ১০ লাখের বেশি ভ্যাকসিন। এসব ভ্যাকসিনের মেয়াদ শীঘ্রই শেষ হতে যাচ্ছে। ফলে মেয়াদ উত্তীর্ণের আগেই এসব ভ্যাকসিন কাজে লাগাতে ফিলিস্তিনকে সরবরাহ করার প্রস্তাব দেয় ইসরাইল। ফলে শুক্রবার ফিলিস্তিন কর্তৃপক্ষ ও ইসরাইলের মধ্যে এক বিনিময় চুক্তি হয়। এ চুক্তির আওতায় ফিলিস্তিন যখন সেপ্টেম্বর নাগাদ ফাইজারের ভ্যাকসিনগুলো হাতে পাবে তখন তা ইসরাইলকে ফিরিয়ে দেওয়ার শর্ত থাকে।

তবে ইসরাইলের পাঠানো ভ্যাকসিনের মেয়াদ এ মাসেই শেষ হওয়ায় চুক্তির এক দিনের মাথায় তা বাতিল করে দিলো ফিলিস্তিন কর্তৃপক্ষ।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর