আন্তর্জাতিক ডেস্ক
গাজা উপত্যকায় বিমান হামলায় হামাসের শীর্ষ অস্ত্র প্রস্তুতকারী এবং বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছে। বুধবার (৮ নভেম্বর) ইসরাইলি সামরিক বাহিনী এ দাবি করেছে।
অবরুদ্ধ গাজা উপত্যকার ভূগর্ভে সুবিশাল সুড়ঙ্গ নেটওয়ার্ককে লক্ষ্য করে ইসরাইল বিমান ও স্থল আক্রমণ চালাচ্ছে।
গাজা সিটি এই অঞ্চলে হামাসের প্রধান ঘাঁটি। ইসরাইলি বাহিনী শহরটিকে অবরুদ্ধ করে রেখেছে। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, সৈন্যরা ঘনবসতিপূর্ণ শহরের কেন্দ্রস্থলে অগ্রসর হয়েছে। হামাস বলছে তাদের যোদ্ধারা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, দুটি পৃথক হামলায় হামাসের একজন শীর্ষস্থানীয় অস্ত্র প্রস্তুতকারী মাহসেন আবু জিনা এবং ট্যাঙ্ক-বিরোধী বা স্থল থেকে স্থলে রকেট ফায়ারে নিয়োজিত যোদ্ধাদের হত্যা করা হয়েছে।
ফিলিস্তিনি গণমাধ্যমে গাজা শহরের আল-শাতি শরণার্থী শিবিরের কাছে হামাস ও ইসরাইলি বাহিনীর সংঘর্ষের কথাও জানিয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের হামলার পর গাজা শহরের সংগঠনটির উপস্থিতি মুছে দিতে বদ্ধপরিকর ইসরাইল।
সারাবাংলা/আইই