বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ইসরায়েলের বিরুদ্ধে কলম্বিয়ার প্রেসিডেন্টের কঠোর পদক্ষেপ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১২১ সময় দেখুন


গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের প্রতি কঠোর পদক্ষেপের ঘোষনা দিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ইসরায়েলে কয়লা রপ্তানি বন্ধে নৌবাহিনীকে এমন পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (২৬ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সিনাগা থেকে একটি কয়লা বোঝাই জাহাজ ইসরায়েলের উদ্দেশে রওনা হওয়ার পর এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট পেত্রো জানান, ‘একটি কয়লার চালানও যেন ইসরাইল-অধিকৃত অঞ্চলে না যায়, সে জন্য এখন থেকে নৌবাহিনী দায়িত্ব পালন করবে।’

প্রেসটিভির প্রতিবেদনে আরও জানানো হয়, কলম্বিয়া সরকার ২০২৪ সালের আগস্টে ইসরায়েলে কয়লা রপ্তানি নিষিদ্ধ করে। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রশাসনের কিছু কর্মকর্তা সীমিতভাবে কয়লা রপ্তানির অনুমোদন দিয়েছিলেন। এবার তাদের সতর্ক করে প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেন, ‘এখন থেকে এক টন কয়লাও ইসরায়েলে যাবে না।’

উল্লেখ্য, ২০২২ সালে ক্ষমতায় আসা বামপন্থি নেতা পেত্রো শুরু থেকেই গাজায় ইসরায়েলি হামলার বিরোধিতা করে আসছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি অভিযানে গাজায় এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর