বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ইসরায়েলে অস্ত্র সরবরাহের স্থগিতাদেশ ভাঙলেন ট্রাম্প

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১১৭ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৫ ১৭:৪৯ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৯:৩৯

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (২৫ জানুয়ারি) ইসরায়েলের জন্য দুই হাজার পাউন্ডে বোমা সরবরাহে প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের আরোপিত স্থগিতাদেশ তুলে নিতে মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ‘তারা অস্ত্রগুলো তারা কিনেছে এবং অনেকদিন ধরে অপেক্ষা করছে। এগুলো মজুদে ছিল। আমরা শুধু মুক্ত করেছি।’

বাইডেন প্রশাসন এই বোমাগুলোর সরবরাহ স্থগিত করেছিলেন, কারণ ইসরায়েলের গাজা উপত্যকার রাফাহ এলাকায় যুদ্ধ চলাকালীন এসব বোমার প্রভাব নিয়ে উদ্বেগ ছিল। একেকটি দুই হাজার পাউন্ডের বোমা শক্তিশালী কংক্রিট ও ধাতু ভেদ করে বড় বিস্ফোরণ ঘটাতে সক্ষম।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর বাইডেন প্রশাসন ইসরায়েলকে হাজার হাজার দুই হাজার পাউন্ডের বোমা পাঠালেও একটি চালান স্থগিত রাখা হয়েছিল। ট্রাম্প বলেন, ‘তারা এগুলো কিনেছে, তাই সরবরাহ করা হয়েছে।’

শনিবার (২৫ জানুয়ারি) ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘ইসরায়েলের জন্য অর্ডার করা এবং পরিশোধ করা অনেক কিছু, যা বাইডেন পাঠাননি, এখন সরবরাহের পথে।’

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরান সমর্থিত হামাস, হিজবুল্লাহ এবং হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ইসরায়েলকে রক্ষায় সহায়তা করছে। মানবাধিকার সংগঠনগুলো যুদ্ধাপরাধের অভিযোগ তুললেও ইসরায়েল তা অস্বীকার করেছে।

সারাবাংলা/এনজে

অস্ত্র সরবরাহ
ইসয়ায়েল
গাঁজা
ট্রাম্প





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর