বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ইসরায়েল মিশর ছাড়া‌ সবার সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১২৬ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৫ ১৯:৪০ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ২০:৩৯

নতুন নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইসরায়েল ও মিশর বাদে অন্যান্য দেশের জন্য বিদেশি সহায়তা কর্মসূচির প্রায় সব ধরণের নতুন তহবিল স্থগিত করার ঘোষণা দিয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতর এই আদেশ জারি করে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, জরুরি খাদ্য সহায়তা ব্যাতিত অন্যান্য স্বাস্থ্য সহায়তার জন্য নতুন কোনো তহবিল বরাদ্দ করা হবে না।

নতুন নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, আইনের মধ্যে থেকে বিদেশি সহায়তার জন্য নতুন কোনো বাধ্যবাধকতামূলক তহবিল তৈরি করা হবে না সে বিষয়টি নিশ্চিত করতে।

মানবিক সংস্থাগুলো তাৎক্ষণিকভাবে এই নির্দেশের প্রতি উদ্বেগ প্রকাশ করে ও আশঙ্কা প্রকাশ করে যে, এটি বিশ্বব্যাপী অস্থিতিশীলতা এবং প্রাণহানির কারণ হতে পারে।

অক্সফাম আমেরিকার প্রধান অ্যাবি ম্যাক্সম্যান এক বিবৃতিতে বলেন, ‘বিদেশী উন্নয়ন সহায়তা স্থগিত করে ট্রাম্প প্রশাসন সংকটে থাকা সম্প্রদায়ের জীবন ও ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে।’

এই স্থগিতাদেশ কমপক্ষে তিন মাস স্থায়ী হবে। প্রথম ৮৫ দিনের মধ্যে রুবিও বিদেশি সহায়তার কর্মসূচি চালু রাখা, পরিবর্তন বা বাতিল করার সিদ্ধান্ত নেবেন। তবে ইসরায়েল ও মিশরের জন্য এই সহায়তা স্থগিতাদেশ থেকে বাদ রাখা হয়েছে। কারণ এই দুই দেশ বড় পরিমাণে মার্কিন সামরিক সহায়তা পায়।

এ ছাড়া ২০০৩ সালে শুরু হওয়া প্রেসিডেন্টের জরুরি এইডস রিলিফ পরিকল্পনা তহবিলও স্থগিত হতে পারে। এরই মধ্যে এটি আড়াই কোটি মানুষের জীবন বাঁচাতে সহায়তা করেছে।

ইউক্রেনের জন্য কোনো ব্যতিক্রম রাখা হয়নি। ২০২২ সালে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেন মার্কিন অস্ত্র সহায়তার ওপর নির্ভর করছে।

২০২৩ সালে যুক্তরাষ্ট্র ৬০ বিলিয়ন ডলার বিদেশি সহায়তা খরচ করেছে, যা অন্য যে কোনো দেশের চেয়ে বেশি হলেও এটি যুক্তরাষ্ট্রের মোট সরকারি ব্যয়ের মাত্র ১ শতাংশ।

সারাবাংলা/এমপি

ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্র





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর