বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে — পানিসম্পদ মন্ত্রী কর্ণফুলীতে দেয়াল ধসে নিহত ১, আহত ৩ দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আহত Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত

ইসলামবাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতের আর্থিক সহায়তা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৫ সময় দেখুন
ইসলামবাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতের আর্থিক সহায়তা


ঢাকা: রাজধানীর ইসলামবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের চকবাজার মধ্য থানার উদ্যোগে রোববার (২১ ডিসেম্বর) দুপুরে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ১৩০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেন প্রধান অতিথি ঢাকা-৭ আসনের গণমানুষের নেতা বিশিষ্ট ব্যবসায়ী এফবিসিসিআই’র পরিচালক হাজী এনায়েত উল্লাহ।

চকবাজার মধ্য থানা আমির জাফর ইকবালের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি ওহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য আবদুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান। অনুষ্ঠানে বক্তব্য দেন চকবাজার-বংশাল জোনের সহকারি পরিচালক আহসান উল্লাহ ও চকবাজার দক্ষিণ থানা আমির আনিছুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হাজী এনায়েত উল্লাহ বলেন, ‘জামায়াতে ইসলামী কেবলমাত্র গতানুগতিক একটি রাজনৈতিক দল নয় বরং একটি মানবিক সংগঠন। জামায়াতে ইসলামী ৪ দফা ভিত্তিতে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। তারমধ্যে অন্যতম একটি হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা। জনগণের কল্যাণে জামায়াতে ইসলামী ব্যাপক ভিত্তিক সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কার্যক্রম দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে পরিচালিত হচ্ছে।’

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী বিশ্বাস করে সমাজ ও রাষ্ট্রের মানুষ হিসেবে সকলেই সমান। এক্ষেত্রে দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠীর কোনো বৈষম্য, কোনো বিভাজন করার সুযোগ নেই। জনগণের সমর্থনে আল্লাহ জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে মানুষের মৌলিক ৫টি অধিকার রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা হবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom