রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

ইসির তালিকায় না থাকলেও শাপলার দাবি থেকে সরবে না এনসিপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ সময় দেখুন


ঢাকা: দলের নিবন্ধন ইস্যুতে সুখবর আসছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আর প্রতীকের বিষয়ে বলেছেন, দলীয় প্রতীক হিসেবে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলার দাবি থেকে সরে আসবে না এনসিপি। তিনি জানান, যদি শাপলা প্রতীক দেওয়া না হয়, সেটা কীভাবে নিতে হয় তা আমরা জানি।

‎সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর এ সব কথা বলেন তিনি। এর আগে বিকেল ৪টায় তিন সদস্যের এনসিপি প্রতিনিধি দল সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধি দলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ছিলেন।
‎
‎নাসীরুদ্দীন বলেন, ‘ইসির কাছে আমরা প্রতীক হিসেবে শাপলা, সাদা শাপলা, লাল শাপলা চেয়েছি। এই তিনটি প্রতীক থেকে আমরা সরছি না। আমরা খোঁজ পাচ্ছি, এ প্রতীকগুলো নিয়ে ষড়যন্ত্রমূলক কাজের মধ্য দিয়ে যাচ্ছে। এনসিপি যে প্রতীকে নিবন্ধন হবে, সেটা অবশ্যই এ তিনটি প্রতীকের মাধ্যমেই (এর মধ্যে যেকোনো একটি) নিবন্ধন হতে হবে। এর ব্যত্যয় করা যাবে না।’

তিনি জানান, প্রতীকের বিষয়ে দলটি শাপলা, সাদা শাপলা বা লাল শাপলার দাবি থেকে সরে আসবে না এনসিপি। এ সময় জহিরুল ইসলাম মূসা বলেন, ‘ইসি যখন বিজ্ঞপ্তি প্রকাশের দিকে যাচ্ছে, আমরা আশাবাদী। নিবন্ধন দেওয়ার যে শর্ত, তা পূরণ করেছি। ইসি আমাদের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েই এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করতে যাচ্ছে।’ প্রক্রিয়া শেষ হলেই চূড়ান্তভাবে নিবন্ধন সার্টিফিকেট পাবে বলে জানান তিনি।

এদিকে, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দল নিবন্ধনের কাজ গুছিয়ে রেখেছে নির্বাচন কমিশন। শিগগিরই বিজ্ঞপ্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। প্রাথমিক বাছাইয়ের পর টিকে থাকা ২২ দলের কেন্দ্রীয় ও মাঠ পযায়ে অস্তিত্ব, কমিটিসহ প্রাসঙ্গিক দলিলাদির সরেজমিন তদন্ত শেষ হয়েছে। এর মধ্যে এনসিপিসহ ছয়টি দল নিবন্ধন পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে বলে জানা গেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর