মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

ইস্ট-মোহন ডার্বিতে ফের প্রতিবাদের আঁচ! আরজি করে বিচারের দাবিতে একজোট ঘটি-বাঙাল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১০১ সময় দেখুন


Last Updated:

চলতি মরশুমের প্রথম ডার্বি, জিততে মরিয়া লাল-হলুদ জয় ধরে রাখতে চায় বাগানও
আজ, শনিবার ময়দানে চলতি মরশুমের ‘বড় ম্যাচ’ হতে চলেছে। আইএসএলে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি অনুষ্ঠিত হবে যুবভারতীতে, সন্ধ্যা সাড়ে সাতটা থেকে।

চলতি মরশুমে প্রথম মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গলচলতি মরশুমে প্রথম মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল
চলতি মরশুমে প্রথম মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল

কলকাতা: চলতি মরশুমের প্রথম ডার্বি, জিততে মরিয়া লাল-হলুদ জয় ধরে রাখতে চায় বাগানও
আজ, শনিবার ময়দানে চলতি মরশুমের ‘বড় ম্যাচ’ হতে চলেছে। আইএসএলে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি অনুষ্ঠিত হবে যুবভারতীতে, সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। গত ১৮ অগাস্ট নিরাপত্তাজনিত কারণের জন্য ডুরান্ড কাপের ডার্বি বাতিল করা হয়েছিল। তারপর দু মাস বাদে ফের মুখোমুখি হতে চলেছে গঙ্গাপাড়ের দুই প্রধান প্রতিপক্ষ। তবে, এবার অন্যরকম ডার্বির সাক্ষী হতে চলেছে মহানগর। গত ১৮ অগাস্ট নিরাপত্তাজনিত কারণে ডার্বি বাতিল হওয়ার পরেও যুবভারতীতে এসে প্রতিবাদ জানিয়েছিলেন দুই দলের ফুটবল সমর্থকরা।

আজ, শনিবার ময়দানে চলতি মরশুমের ‘বড় ম্যাচ’ হতে চলেছে। আইএসএলে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি অনুষ্ঠিত হবে যুবভারতীতে, সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। গত ১৮ অগাস্ট নিরাপত্তাজনিত কারণের জন্য ডুরান্ড কাপের ডার্বি বাতিল করা হয়েছিল। তারপর দু মাস বাদে ফের মুখোমুখি হতে চলেছে গঙ্গাপাড়ের দুই প্রধান প্রতিপক্ষ। তবে, এবার অন্যরকম ডার্বির সাক্ষী হতে চলেছে মহানগর। গত ১৮ অগাস্ট নিরাপত্তাজনিত কারণে ডার্বি বাতিল হওয়ার পরেও যুবভারতীতে এসে প্রতিবাদ জানিয়েছিলেন দুই দলের ফুটবল সমর্থকরা।

এবারেও মোহন-ইস্ট ডার্বির আবহে প্রতিবাদ কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে। শহরের বিভিন্ন রাজপথ ধরে মানববন্ধন করে যুবভারতীতে এসে কালো ব্যাচ পরে খেলা দেখবেন এই দলের সমর্থকদের একাংশ। এর আগেও মোহনবাগান বা ইস্টবেঙ্গল কিংবা মহামেডান বাংলার তিন প্রধান দলের খেলাতেই দেখা গিয়েছে আরজি কর ঘটনার প্রতিবাদে সুবিচার চেয়ে টিফো থেকে পোস্টার। তাই এবারের ডার্বি একটু ‘অন্যরকম’ হবে বলেই মনে করছেন ফুটবলপ্রেমীরা।

আরও পড়ুন: শনিবার ইস্টবেঙ্গলের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই, মোহনবাগানের কাছে এগিয়ে চলার

আইএসএলের ডার্বির ইতিহাসে সব সময়ই এগিয়ে মোহনবাগান। ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, এবার কিছুটা হলেও ইস্টবেঙ্গলের কাছে জয়ের সুযোগ আছে। কিন্তু পরিসংখ্যানের নিরিখে এই মরশুমে ইস্টবেঙ্গলও একটি ম্যাচও জিততে পারেনি। পয়েন্ট টেবিলে সবথেকে নিচে আছে লাল-হলুদ ব্রিগেড। অন্যদিকে, চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে মোহনবাগান।

আরও পড়ুন: ৩৫৬ রানের বিশাল লিড নিউজিল্যান্ডের, বেঙ্গালুরু টেস্টে কঠিন চ্যালেঞ্জ ভারতের

শনিবার ডার্বিতে সেরা একাদশই নামাতে চাইছে মোহনবাগান। চোট সারিয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন আলবার্তো রডরিগেজ। যুবভারতীতে অনুশীলন করতে দেখা যায় বাগানের স্প্যানিশ ডিফেন্ডারকে। ডার্বির আগে কার্যত টেনশন মুক্ত দেখাল বাগান শিবিরের ফুটবলারদের জেমি ম্যাকলাররেন, দিমি পেত্রাতোসদের দেখা গেল রাগবি খেলতে। বড় ম্যাচের আগে ফুরফুরে মেজাজে বাগান শিবির। ডার্বি ম্যাচ মোহনবাগান কোচ হোসে মোলিনার কাছেই চ্যালেঞ্জ। এই ম্যাচ জিতে পায়ের তলার জমি শক্ত করতে চান বাগান কোচ। কিন্তু, তার আগে এই ডার্বি নিয়ে যথেষ্ট সাবধানী বাগান কোচ।

বাংলা খবর/ খবর/খেলা/

ISL 2024 Derby: ইস্ট-মোহন ডার্বিতে ফের প্রতিবাদের আঁচ! আরজি করে বিচারের দাবিতে একজোট ঘটি-বাঙাল

Next Article

East Bengal vs Mohun Bagan: শনিবার মেগা ডার্বি! ইস্টবেঙ্গলের কাছে অস্তিত্বরক্ষার লড়াই, মোহনবাগানের কাছে এগিয়ে চলার



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর