বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ইয়েমেনে সেনাঘাঁটিতে হুথিদের হামলা, নিহত কমপক্ষে ৩০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩০৭ সময় দেখুন
ইয়েমেনে সেনাঘাঁটিতে হুথিদের হামলা, নিহত কমপক্ষে ৩০


আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনে এক সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এতে সরকারের মিত্র সৌদি সেনাসহ কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি। ইয়েমেনের দক্ষিণ সেনা কমান্ডের মুখপাত্র মোহাম্মদ আল নাকীব সংবাদমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। হুথি বিদ্রোহীদের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ আল নাকীব রয়টার্সকে জানান, রোববার ইয়েমেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত আল আনাদ সামরিক ঘাঁটিতে রকেট ও ব্যালেস্টিক মিসাইল হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। নাকীব বলেন, হুথিদের হামলায় ৩০ থেকে ৪০ সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জনের বেশি। আহতদের অনেকেরই অবস্থা গুরুতর। তাই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

অন্তত দু’জন চিকিৎসা কর্মকর্তার বরাতে রয়টার্সের খবরে বলা হয়েছে, লাহাজ প্রদেশের প্রধান হাসপাতালে কয়েকটি মৃতদেহ নিয়ে আসা হয়েছে। হাসপাতালটিতে ভর্তি করা হয়েছে অন্তত ১৬ জনকে। এদের মধ্যে কেউ বেসামরিক ব্যক্তি কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, ইয়েমেনের দক্ষিণ সেনা কমান্ড সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের অংশ। ঘটনাস্থল সংলগ্ন এলাকায় বসবাসরত বেসামরিক বাসিন্দারা জানিয়েছেন, আল আনাদ ঘাঁটিতে কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা। শহরের বেশ কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, তারা হুথি-নিয়ন্ত্রিত পূর্ব শহরতলিতে অবস্থানরত লঞ্চার থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার শব্দ শুনেছেন।

সম্প্রতি সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের স্থাপনায় হামলা বাড়িয়েছে হুথিরা। এর ধারাবাহিকতায় রোববারের হামলাটি ঘটে।

উল্লেখ্য যে, ২০১৪ সালে ইয়েমেন সরকারের বিরুদ্ধে হুথি বিদ্রোহীরা রাজধানী সানায় হামলা চালায়। তৎকালীন সরকার প্রধান আবদ-রাব্বু মনসুর হাদিকে উৎখাত করে তারা। পরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সামরিক জোট গঠন করে ২০১৫ সালের মার্চে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে। হুথিদের উৎখাত করে ফের মনসুর হাদিকে ক্ষমতায় বসায় মিত্র জোট। তবে দেশটিতে যুদ্ধ শেষ হয়নি। ইয়েমেন হুথি বিদ্রোহীদের সঙ্গে ৬ বছর ধরে যুদ্ধ করে আসছে সৌদি নেতৃত্বাধীন মিত্র জোট। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইয়েমেন যুদ্ধ অবসানের তাগিদ দিয়েছেন। তিনি জানান, ইয়েমেন যুদ্ধে জড়িতদের প্রতি তার প্রশাসনের কোনো সমর্থন নেই। যদিও এর আগে দুই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্প সৌদি জোটকে সমর্থন করেছিলেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর