
কনক বড়ুয়া, উখিয়া প্রতিনিধি ::
শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির সূর্যসন্তানদের স্মরণ করেছে জাতি। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ দিবস অনুষ্টিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। এসময় বক্তারা ১৯৭১ সালে দেশের জন্মলগ্নে শহীদ হওয়া জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ও দেশের সূর্যসন্তানদের আত্নার মাগফেরাত কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোর্শেদ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রঞ্জন বড়ুয়া রাজন, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম গোলাম সরওয়ার মোর্শেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি কবি আদিল উদ্দিন চৌধুরীসহ মুক্তিযোদ্ধাবৃন্দ।