আন্তর্জাতিক ডেস্ক
ধর্মীয় শোভাযাত্রা নিয়ন্ত্রণে তৎপর হয়েছে ভারতের উত্তরপ্রদেশের সরকার। মঙ্গলবার (১৯ এপ্রিল) এ বিষয়ে এক সরকারি নির্দেশনা জারি করেছেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর টুইটারে এ ব্যাপারে বলা হয়, ‘অনুমতি ছাড়া কোনো ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা যাবে না।’ প্রশাসনকে উদ্দেশ্যে করে আদিত্যনাথের টুইটারে বলা হয়, ‘যেসব ধর্মীয় শোভাযাত্রায় অনুমতি দেওয়া হবে সেগুলো ঐতিহ্যবাহী। নতুন করে কোনো অনুষ্ঠানের অনুমতি দেওয়া উচিত নয়।’
সরকারি বিবৃতিতে বলা হয়, ইদ এবং অক্ষয় তৃতীয়ার উৎসব আগামী মাসের প্রথম দিকে একই তারিখে পড়তে পারে। ওই দুই ধর্মীয় উৎসব সামনে রেখে সতর্ক উত্তরপ্রদেশ সরকার।
বিবৃতিতে বলা হয়েছে, ‘যথাযথ অনুমতি ছাড়া কোনো ধর্মীয় মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। অনুমতি দেওয়ার আগে আয়োজকদের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে একটি হলফনামা জমা দিতে হবে।’
উল্লেখ্য যে, শনিবার (১৬ এপ্রিল) দিল্লির জাহাঙ্গীরপরী এলাকায় একটি ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়েছিল। এছাড়া মহারাষ্ট্রের মুম্বাই, অমরাবতী এবং কর্নাটক রাজ্যেও ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করা ঘটা সহিংসতা ঘটেছে। এমন পরিস্থিতিতে তার রাজ্যে ঠেকাতে উদ্যোগী যোগী আদিত্যনাথ।
সারাবাংলা/আইই