বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক ১৯৯ দিনে হাম ও হামের উপসর্গে মৃত্যু ১১০৪ বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত

উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪০৩ সময় দেখুন
উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হলেন বিজেপি নেতা পুস্কর সিং ধামি। শনিবার (৩ জুলাই) ক্ষমতাসীন দল বিজেপির পরিষদীয় দলের বৈঠকে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়। এর আগে শুক্রবার রাতে রাজ্যটির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তাফা দিয়েছিলেন বিজেপি নেতা তিরথ সিং রাওয়াত।

রাজ্যটিতে বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে মাত্র চার মাসের মাথায় ফের মুখ্যমন্ত্রী বদল করা হলো। শনিবার ওই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ দল বিজেপির পরিষদীয় বৈঠকে ৫৭ জন বিধায়ক পুস্কর সিং ধামিকে নির্বাচিত করেন।

এর আগে শুক্রবার রাতে রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিরথ সিং রাওয়াত। সে সময় এক বিবৃতিতে তিরথ বলেন, ‘সাংবিধানিক সংকট এড়াতেই এ সিদ্ধান্ত নিয়েছি। আমি মনে করেছি পদত্যাগ করাই সঠিক সিদ্ধান্ত। করোনাভাইরাস পরিস্থিতিতে এখন কোনো উপনির্বাচন সম্ভব নয়’।

উত্তরাখণ্ডে গত ১০ মার্চ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিরথ। তবে সে সময় বিধায়ক হিসেবে নির্বাচিত ছিলেন না এ বিজেপি নেতা। ভারতের সংবিধান অনুযায়ী ৬ মাসের মধ্যে উপনির্বাচনের মাধ্যমে বিধায়ক হয়ে আসলে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে পারতেন তিরথ সিং রাউত। তবে চার মাস কেটে গেলেও উপনির্বাচনের আয়োজন করেননি তিনি। তিনি পউরি গরওয়াল আসনের লোকসভা সদস্যই থেকে গেছেন এখনও।

ভারতের সংবাদমাধ্যমগুলো বিজেপির অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে বলছে, উত্তরাখণ্ড বিজেপিতে চলমান কোন্দলের কারণেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তাফা দিয়েছেন তিরথ।  উল্লেখ্য, গত মার্চে উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী পদে বিজেপির ত্রিবেন্দ্র সিংহ রাওকে সরিয়ে তিরথকে বসায় বিজেপি। সে সময় ত্রিবেন্দ্র সিং রাওয়ের মুখ্যমন্ত্রী হিসেবে আরও এক বছর হাতে ছিল। তিরথ মুখ্যমন্ত্রী হওয়ার পর উত্তরাখণ্ডে রাজ্য বিজেপিতে কোন্দল আরও বেড়ে যায়। এর ফলে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হলো তাকে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর