বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ

‘উদ্ভাবন ছাড়া বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি সম্ভব নয়’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৩৫২ সময় দেখুন
‘উদ্ভাবন ছাড়া বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি সম্ভব নয়’


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: নতুন উদ্ভাবন ও প্রযুক্তির সহযোগিতা ছাড়া বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

তিনি বলেন, উদ্ভাবনের মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে নিতে হবে। সৃজনশীলতা ছাড়া উদ্ভাবন সম্ভব নয় এবং উদ্ভাবন করতে জীবনকে গভীরভাবে উপলব্ধি করতে হবে।

ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত উদ্ভাবন ও সেবা সহজীকরণ বিষয়ে দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রোববার (১৩ জুন) অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান। ইউজিসি’র সিনিয়র সহকারী পরিচালক ও উদ্ভাবনের ফোকাল পয়েন্ট রবিউল ইসলামের সঞ্চালনায় কমিশনের আইএমসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক ও ইনোভেশন অফিসার মাকছুদুর রহমান ভূইয়া এসময় অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইনোভেশন টিমের আহ্বায়ক অধ্যাপক আলমগীর বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ পরিণত করতে হলে উচ্চ শিক্ষা ও গবেষণায় গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্ভাবন বৃদ্ধি ও সেবা সহজ করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

অধ্যাপক আলমগীর বলেন, করোনা উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে ইউজিসি শুরু থেকেই বিশ্বদ্যিালয়ে অনলাইনে ক্লাস ও শর্তসাপেক্ষে পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তহীনতার জন্য এক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাস্তবতা মেনে ও ইউজিসি’র সিদ্ধান্ত অনুযায়ী পাঠদান ও পরীক্ষা নিলে তারা এই সংকটের মাঝেও এগিয়ে যেতে পারত।

তিনি আরও বলেন, ফ্রন্টিয়ার প্রযুক্তির যুগে বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লব ও প্রযুক্তি ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে। যুগের চাহিদা পূরণে আমাদেরকে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। এই পরিবর্তন ও চাহিদার সাথে খাপ খাওয়াতে না পারলে জাতি হিসেবে পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে তিনি জানান।

স্বাগত বক্তব্যে ফেরদৌস জামান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবনের মাধ্যমেই মানুষের জীবনযাত্রাকে সহজ করতে হবে। একইসঙ্গে ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত সব সেবা সহজে প্রাপ্তির দিকে নজর দিতে হবে।

কর্মশালায় ইউজিসি’র ১৯ জন সিনিয়র সহকারী পরিচালক এবং সমমান কর্মকর্তারা অংশ নেন।

সারাবাংলা/টিএস/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর