শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

উদ্যোক্তা ও তাদের পরিবার নিয়ে অনুষ্ঠান ‘অর্জন এর কলকাকলি’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১০৯ সময় দেখুন
উদ্যোক্তা ও তাদের পরিবার নিয়ে অনুষ্ঠান ‘অর্জন এর কলকাকলি’


ডেস্ট রিপোর্ট:: শেষ হলো অর্জন গ্রুপের উদ্যোক্তা ও তাদের পরিবার নিয়ে অনুষ্ঠান ‘ অর্জন এর কলকাকলি’। সম্প্রতি রাজধানীর উত্তরার একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করেন গ্রুপ ক্রিয়েটর এবং এডমিন নাজনীন আফরোজ। তিনি তার ২২ বছরের উদ্যোক্তার অভিজ্ঞতা দিয়ে সাজিয়েছিলেন এই অনুষ্ঠান।

যেখানে ছিল শিশুদের নিয়ে বিভিন্ন প্রকার বিনোদন মূলক ব্যবস্থা। বাচ্চাদের বই প্রেমী বানাতে উপস্থিত সকল বাচ্চাদের হাতে উপহার স্বরূপ দেওয়া হয়েছে লেখক চঞ্চল কুদ্দুস এর লেখা ছড়া ও কবিতার বই। ছিল মায়েদের পণ্য প্রদর্শন ও পরিচিত পর্ব। সব শেষ ছিল আকর্ষণীয় সাংস্কৃতিক সন্ধ্যা।

বাংলাদের চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির সভাপতি আজিজ রেজা র ধামাকা পারফরম্যান্স মাতিয়ে তোলে পুরো অনুষ্ঠান। এছাড়াও ছিল এ প্রজন্মের শিল্পীদের মন মাতানো গান, নাচ, আবৃত্তি।

এডমিন নাজনীন আফরোজ বলেন, এত সুন্দর সাকসেসফুল একটা জমকালো প্রোগ্রাম অনুষ্ঠিত হওয়ায় শীঘ্রই তিনি শীতকালীন মেলার আয়োজন করবেন। যেখানে পুরো ভেন্যুতে সজ্জিত থাকবে অর্জন গ্রুপের উদ্যোক্তাদের পণ্য।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর