শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :

উদ্যোক্তা তৈরীতে ডিআইএমএফএফ এর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৭৩০ সময় দেখুন
উদ্যোক্তা তৈরীতে ডিআইএমএফএফ এর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন


ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ আন্ড জার্নালিজম বিভাগ আয়োজন করে থাকে “ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব(ডিআইএমএফএফ”) । সম্প্রতি এই উৎসব ডব্লিউইউআরআই এর উদ্যোক্তা চেতনা বিভাগে ২৮তম স্থান অর্জন করেছে।

এর পাশাপাশি ডব্লিউইউআরআই (ওয়ার্ল্ডস ইউনিভার্সিটি উইথ রিয়েল ইমপ্যাক্ট) এর র‍্যাংকিং এ শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় যায়গা করে নিয়েছে ইউল্যাব (ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ) ।

বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর উদ্ভাবনী কর্মসূচির মূল্যায়ন এবং সমাজের প্রকৃত মূল্যবোধ তৈরী এবং ভবিষ্যতের কর্মসংস্থান সুযোগ দেওয়ার ক্ষেত্রে তাদের সক্ষমতাকে পরিমাপের জন্য প্রতিষ্ঠা হয়েছিলো ডব্লিউইউআরআই এর।

DIMFF

DIMFF

“সংকট ব্যবস্থাপনাতে” ২৭তম, “উদ্যোক্তা চেতনায়” ২৮তম এবং “নৈতিক মান” বিভাগে ৩৯তম স্থান করে নেয় ইউল্যাব। বাংলাদেশী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র ইউল্যাব ই এই বছর ডব্লিউইউআরআই এর র‍্যাংকিং এ শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে যায়গা করে নিয়েছে।

ইউল্যাবের মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের প্রধান ড. জুড উইকিয়াম হেনিলো সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, “এটি ডব্লিউইউআরআই এর পক্ষ থেকে ডিআইএমএফএফ এর জন্য উপহারের মতো, যা ভবিষ্যতে ডিআইএমএফএফ কে আরও আরও নতুন নতুন উদ্যোগ গ্রহণে সহযোগিতে করবে”।

ইউল্যাবের মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক ও ডিআইএমএফএফ এর উপদেষ্টা মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, “আমি খুবই আনন্দিত। ডিআইএমএফএফ এর ইতিহাসে এটা সবচেয়ে বড় কৃতিত্ব এবং এই স্বীকৃতির পিছনে শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম রয়েছে” ।

DIMFF Jury of 2019

DIMFF Jury of 2019

মোট তিনটি ক্যাটেগরি নিয়ে শুরু হয়েছিলো ডিআইএমএফএফ এর চলচ্চিত্র জমা কার্যক্রম। ক্যাটেগরি তিনটি হলো – ইন্ডিপেন্ডেন্ট, কম্পিটিশন এবং ওয়ান মিনিট। ইন্ডিপেন্ডেন্ট বিভাগে বিশ্বের যেকোন প্রান্ত থেকে যে কেও চলচ্চিত্র জমা দিতে পারবে। এই ক্যাটেগরিতে সেরা চলচ্চিত্র পাবে “ডিআইএমএফএফ বেস্ট ফিল্ম এওয়ার্ড”। কম্পিটিশন বিভাগে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা চলচ্চিত্র জমা দিতে পারবেন। এই ক্যাটেগরিতে সেরা চলচ্চিত্র পাবে “সিনেমাস্কোপ বেস্ট ফিল্ম এওয়ার্ড”। ওয়ান মিনিট ক্যাটেগরিতে স্কুল ও কলেজের যেকোন শ্রেণির শিক্ষার্থীরা চলচ্চিত্র জমা দিতে পারবেন। এই ক্যাটেগরিতে সেরা চলচ্চিত্র পাবে “ইউল্যাব ইয়াং ফিল্মমেকার এওয়ার্ড”।

ডিআইএমএফএফ (ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফটোগ্রাফি ফেয়ার) এর যাত্রা শুরু হয় ২০১৫ সালে। “নতুন প্রজন্ম, নতুন প্রযুক্তি ও নতুন যোগাযোগ” – এই স্লোগানকে সামনে রেখে মোবাইলের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে প্রতিবছর ইউল্যাবের পক্ষ থেকে আয়োজন করা হয় ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব।

বর্তমানে ডিআইএমএফএফ এর রেজিস্ট্রেশন চলছে। আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ক্যাটেগরিতে চলচ্চিত্র জমা দেওয়া যাবে। যেসকল চলচ্চিত্র নির্বাচিত হবে, সেগুলো নিয়ে উৎসবের উদ্বোধনী হবে ২৫শে ফেব্রুয়ারী ২০২২ তারিখে এবং সমাপনী অনুষ্ঠান হবে ২৬ শে ফেব্রুয়ারী ২০২২ এ। আরও তথ্যের জন্য ভিজিট করতে পারেন তাদের অফিশিয়াল ওয়েবসাইটেঃ www.dimff.net

তথ্যসূত্রঃ জাগোনিউজ২৪

আমাদের আরও ব্লগ পড়তে এখানে ক্লিক করুন।

আহমাদ সৈয়দ

ইন্টার্ন, কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট

YSSE



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর