রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘উপদেষ্টার পদ ব্যবহার করে বেশি বরাদ্দ নিলে জবাবদিহি করতে হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৮ সময় দেখুন
‘উপদেষ্টার পদ ব্যবহার করে বেশি বরাদ্দ নিলে জবাবদিহি করতে হবে’


চট্টগ্রাম ব্যুরো: ‘অন্তর্বর্তীকালীন সরকারের’ উপদেষ্টার পদ ব্যবহার করে বেশি বরাদ্দ নিলে মানুষের কাছে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি নগরীর হালিশহরের বিভিন্ন এলাকা ঘুরে জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘মানুষ বিশ বছর ভোট দিতে পারেনি। এখন ভোটের জন্য অপেক্ষা করছে। মানুষ তার গণতন্ত্রের অধিকার, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য নির্বাচনের দিনের জন্য অপেক্ষা করছে। মানুষ জানে, বিএনপি গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে এবং এই যুদ্ধে জয়ী হয়েছে। এজন্য সারাদেশে বিএনপি আর ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।’

সম্প্রতি এক উপদেষ্টার এলাকায় বাড়তি সরকারি বরাদ্দ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত এক সংবাদের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘উপদেষ্টার পদ ব্যবহার করে যত বেশি বরাদ্দ নেবে, ভোট তত বেশি কমবে। বাংলাদেশের মানুষ খুব সচেতন। এসব যারা করছে পরবর্তীতে তাদের এসবের জন্য মানুষের জবাবদিহি করতে হবে।’

এলাকাবাসীর উদ্দেশে আমীর খসরু বলেন, ‘ক্ষমতায় এলে ১৮ মাসে ১ কোটি মানুষের চাকরি, বিনামূল্যে স্বাস্থ্যসেবাসহ আরও কর্মসূচি বিএনপি নিয়ে রেখেছে। শিক্ষাক্ষেত্রে কী হবে, স্বাস্থ্যক্ষেত্রে কী হবে, চাকরি-বাকরির ক্ষেত্রে কী হবে, আগামীদিনের বাংলাদেশে নতুন প্রজন্মের ভূমিকা কী হবে- সব পরিকল্পনা বিএনপির আছে। মানুষের প্রত্যাশা পূরণে আমরা প্রস্তুত আছি।’

এসময় অন্যান্যের মধ্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচএম রাশেদ খান উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর