শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিলেন দীনেশ ত্রিবেদী ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১২ রাজশাহীতে গাঁজা সহ গ্রেপ্তার ১ জন শেরপুরে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা, সংবাদ সম্মেলনে একাংশের নেতাকর্মীরা সমাবর্তনের স্বপ্ন, ফি নিয়ে দুশ্চিন্তায় জবির শিক্ষার্থীরা Who is Suvarna Raj? Asian Para Games gold medallist who is also an advocate | Asian Para Games 2026 News ‘I’m Not That Kind Of A Person’: Rashmika Mandanna Says She’s Uncomfortable With Bikini Looks And Skin Show | Bollywood News সাংবাদিক আলিফ হত্যা: অনুসন্ধানী সাংবাদিকতা কি তবে মৃত্যুফাঁদ? ৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ, প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলীতে স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

উপনির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান আ.লীগের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ জুন, ২০২১
  • ৩৭২ সময় দেখুন
উপনির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান আ.লীগের


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় সংসদের শূন্য ঘোষিত তিনটি উপনির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহ ও জমা দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

বুধবার (২ জুন) দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় সংসদের ঢাকা-১৪ সিলেট-৩ কুমিল্লা-৫ আসনের আসন্ন উপনির্বাচনের জন্য আগামী ৪ জুন শুক্রবার থেকে ১০ জুন বৃহস্পতিবার পর্যন্ত সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করবে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট আসনের উপনির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং কোনো ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীকে অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সঙ্গে আনার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১০ জুন বিকেল মধ্যে মনোনয়ন ফরম জমা দেওয়ার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এনআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর