বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

উ.কোরিয়া ১.৫ বিলিয়ন ক্রিপ্টো চুরি করেছে: এফবিআই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৩ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৩ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৯

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়া দুবাই-ভিত্তিক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইবিট (By Bit) থেকে প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলার (১৮ হাজার ২৪৭ কোটি বাংলাদেশি টাকা সমমূল্য) মূল্যমানের ভার্চুয়াল সম্পদ ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে বলে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে। এটিকে ইতিহাসের সবচেয়ে বড় সাইবার ডাকাতি বলে অভিহিত করেছে এফবিআই।

চুরি হওয়া এই সম্পদের কিছু অংশের মূল্যমান ইতোমধ্যেই কমে গেলেও, এটি আগের রেকর্ড ভেঙেছে। এর আগে ২০০৩ সালের ইরাক যুদ্ধের আগে স্বৈরশাসক সাদ্দাম হুসেইন দেশটির কেন্দ্রীয় ব্যাংক থেকে ১ বিলিয়ন ডলার লুট করেছিলেন। এ ঘটনা উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সাইবার অপরাধে সংশ্লিষ্টার ইঙ্গিত দিচ্ছে।

এফবিআই বুধবার (২৬ ফেব্রুয়ারি) জানায়, ‘ট্রেডার ট্রেইটর’ নামে পরিচিত উত্তর কোরিয়ার এই সাইবার কার্যক্রমের মাধ্যমে বাইবিট থেকে চুরি হওয়া ডিজিটাল সম্পদ ধীরে ধীরে মুদ্রায় রূপান্তর করা হবে। সংস্থাটি জানায়, তারা ইতোমধ্যেই কিছু চুরি করা সম্পদ বিটকয়েনে রূপান্তর করেছে। এই চুরি করা সম্পদ ধীরে ধীরে বৈধ মুদ্রায় রূপান্তর করা হবে।

উত্তর কোরিয়ার হ্যাকিং গ্রুপ ‘লাজারাস’ বিশ্বব্যাপী সাইবার অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য ‘বারব্যাড’ নামে পরিচিত। এই গ্রুপের মাধ্যমে সংগৃহীত অর্থ দেশটির পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি অর্থায়নে ব্যবহৃত হয় বলে ধারণা করা হয়।

ব্লকচেইন বিশ্লেষক সংস্থা চাইনালাইসিস জানায়, ২০২৪ সালে উত্তর কোরিয়ার হ্যাকাররা ১.৩ বিলিয়ন ডলারের বেশি ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে, যা আগের বছর ২০২৩ সালে ৬৬০ মিলিয়ন ডলার ছিল।

ক্রিপ্টো চুরির পাশাপাশি, উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র ও সৈন্য সরবরাহের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, প্রায় ১১ হাজার উত্তর কোরিয়ার সৈন্য রাশিয়ার সীমান্ত অঞ্চলে মোতায়েন করা হয়েছে এবং নতুন করে আরও সেনা কুর্স্কের ফ্রন্টলাইনে পাঠানো হয়েছে।

দুবাই-ভিত্তিক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইবিট জানিয়েছে, বিশ্বের সেরা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সাহায্যের আবেদন করা হয়েছে, যাতে চুরি যাওয়া ১.৫ বিলিয়ন ডলার পুনরুদ্ধার করা সম্ভব হয়।

সারাবাংলা/এনজে

উত্তর কোরিয়া
ক্রিপ্টোকারেন্সি
হ্যাক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর