বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী

উ. কোরিয়া পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়াচ্ছে: দাবি দ. কোরিয়ার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৬ সময় দেখুন
উ. কোরিয়া পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়াচ্ছে: দাবি দ. কোরিয়ার


উত্তর কোরিয়া বিপুল পরিমাণ পারমাণবিক অস্ত্র-উপযোগী ইউরেনিয়াম সঞ্চয় করছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। সিউলের একীকরণমন্ত্রী চুং ডং-ইয়ং বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের বলেন, পিয়ংইয়ং বর্তমানে প্রায় দুই কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করেছে, যার বিশুদ্ধতা ৯০ শতাংশ বা তারও বেশি। বিষয়টি নিশ্চিত হলে উত্তর কোরিয়ার পারমাণবিক উপকরণের মজুদ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে ধরা হবে।

চুং জানান, উত্তর কোরিয়া অন্তত চারটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট পরিচালনা করছে। এর মধ্যে কেবল ইয়ংবিয়নের নাম তিনি উল্লেখ করেন, যা পূর্বে স্থগিত থাকলেও ২০২১ সালে পুনরায় সক্রিয় হয়।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, একটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রায় ৪২ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন। সে হিসেবে দুই কেজি ইউরেনিয়াম দিয়ে প্রায় ৪৭টি পারমাণবিক বোমা তৈরি সম্ভব।

চুং বলেন, ‘উত্তর কোরিয়ার পারমাণবিক উন্নয়ন থামানো জরুরি।’ তবে তিনি মনে করেন, নিষেধাজ্ঞা কার্যকর কেবল ওয়াশিংটন-পিয়ংইয়ং শীর্ষ বৈঠকের মাধ্যমেই সম্ভব।

২০০৬ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালানোর পর থেকে উত্তর কোরিয়া জাতিসংঘের একাধিক নিষেধাজ্ঞার মুখে আছে। তবুও দেশটি তাদের পারমাণবিক কর্মসূচির সুনির্দিষ্ট তথ্য কখনো প্রকাশ করেনি।

দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট লি জে মিউং এর আগের প্রশাসনের তুলনায় অপেক্ষাকৃত নমনীয় নীতি নেওয়ার ঘোষণা দিয়েছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর