রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জীবন যুদ্ধে হার মানেনি সালমা Match 1,000: Japan and Tunisia handed World Cup honour no two nations have ever received before | Football News চট্টগ্রামে ককটেলসহ নিষিদ্ধ যুবলীগ সভাপতি গ্রেফতার Samantha Ruth Prabhu Expecting First Baby?; Dhanush And Mrunal Thakur Part Ways After Months Of Dating? | Bollywood News কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল: দৌলতপুরে আটক ১ বেনজীর আহমেদকে শিগগির ফেরত পাঠাবে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইস সরবরাহ চক্রের ৬ সদস্য আটক ​৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” Explained: Why Harbhajan Singh and S Sreesanth are feuding again – Full timeline | Off the field News সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ০১(এক) জন আসামী গ্রেফতার

এআই কনটেন্টের জন্য টিকটকে নতুন আপডেট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ সময় দেখুন
এআই কনটেন্টের জন্য টিকটকে নতুন আপডেট


এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে কিছু নতুন আপডেট এনেছে টিকটক। এর ফলে এআই দিয়ে তৈরি কনটেন্ট আরও ভালোভাবে শনাক্ত এবং নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা।

এআই দিয়ে তৈরি কনটেন্ট নিয়ন্ত্রণের জন্য টিকটকের ‘ম্যানেজ টপিকস’ ফিচারে নতুন একটি সেটিং পরীক্ষামূলকভাবে চালু হবে। এই সেটিং ব্যবহার করে ইউজাররা নিজেদের ‘ফর ইউ’ ফিডে এআই কনটেন্ট কতটা দেখতে চান তা ঠিক করতে পারবেন। এই টুলটি কনটেন্ট পার্সোনালাই্জড করতেও সাহায্য করবে।

এআই দিয়ে তৈরি ভিডিও শনাক্ত করার জন্য ক্রিয়েটর লেবেল, এআই শনাক্তকরণ মডেল এবং সি২পিএ কনটেন্ট ক্রেডেনশিয়ালস ব্যবহার করা হয় টিকটকে।

এবার অ্যাপটি ‘ইনভিজিবল ওয়াটার মার্কিং’ নামের একটি নতুন পদ্ধতি পরীক্ষা করছে। এই ইনভিজিবল বা অদৃশ্য ওয়াটারমার্কিং একটি বাড়তি সুরক্ষার ধাপ যুক্ত করবে। এই ওয়াটারিমার্কটি শুধু টিকটক শনাক্ত করতে পারে। এমনকি ভিডিও এডিট বা রি-পোস্ট করলেও এটি মুছে ফেলা কঠিন হবে। ফলে এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করা আরও নির্ভরযোগ্য ও স্থায়ী হয়। এআই এডিটর প্রো এর মতো টিকটকের টুলগুলো দিয়ে তৈরি এআই ভিডিও এবং সি২পিএ কনটেন্ট ক্রেডেনশিয়ালস সহ আপলোড করা কনটেন্টে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই অদৃশ্য ওয়াটারমার্ক যুক্ত করা শুরু হবে।

জানা গেছে, এআই সম্পর্কে শেখাতে টিকটক ২০ লাখ ডলারের একটি ‘এআই লিটারেসি ফান্ড’ তৈরি করেছে। এই তহবিলের সাহায্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞরা শিক্ষামূলক কনটেন্ট তৈরি করবেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom