সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

এআই চ্যাটবট কি বহু মানুষের চাকরি কেড়ে নেবে? Reddit-এর রিপোর্ট কী বলছে!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৯ সময় দেখুন
এআই চ্যাটবট কি বহু মানুষের চাকরি কেড়ে নেবে? Reddit-এর রিপোর্ট কী বলছে!


কলকাতা: ChatGPT এবং Bard-এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) চালিত কনভার্সেশনাল চ্যাটবট কিন্তু মানবিক সংযোগের জায়গা কখনওই নেবে না। বরং সেটার পরিপূরক হিসেবে কাজ করবে। এমনটাই মত অনলাইন আলাপ-আলোচনার ফোরাম Reddit-এর।

এই প্রসঙ্গে রেডিট-এর মুখপাত্র নিক সিঙ্গার দ্য ভার্জ-কে বলেছেন যে, “এআই চ্যাটবট প্রযুক্তি এখনও আমাদের কাছে নতুন। ফলে আমরা এখনও এটা নিয়ে পড়াশোনা করছি এবং এর উপর নজর রাখছি।”

আরও পড়ুন- পাঁচ পয়সারও কম খরচে যাবেন এক কিলোমিটার! এই দেশি eBike পকেট বাঁচাবে

তিনি আরও বলেছেন, “প্রকৃত কমিউনিটি এবং মানুষের সংযোগের সব সময় প্রয়োজন রয়েছে। ফলে এই টুলগুলির মাধ্যমেই সহায়তা প্রদান করা সম্ভব। আর আমরা মনে করছি কমিউনিটি এবং মানবিক সংযোগের পরিপূরক হিসেবেই চ্য়াটবটকে মজাদার এবং অভিনব উপায়ে ব্যবহার করা হবে।”

ChatGPT-র মতো কনভার্সেশনাল এআই প্রযুক্তির জনপ্রিয়তা বেড়েছে। কারণ এই বিষয়টা বেশ মনোরঞ্জনকারী। যদিও এআই অ্যাসিস্টেড সার্চের ক্ষেত্রে একরাশ খামতি রয়েছে। তার মধ্যে অন্যতম হল ভুলগুলিকে সত্য হিসেবে উপস্থাপন করার সম্ভাবনা।

ঠিক যেমনটা Bard করেছিল অফিসিয়াল গুগল মার্কেটিং মেটেরিয়ালের ক্ষেত্রে। আবার অন্য় দিকে, Reddit কিন্তু বেশ ভরসাযোগ্য। কারণ এক্ষেত্রে ইতিবাচক ব্যবহারকারীরা ইতিবাচক কন্টেন্ট সমর্থন করার এবং নেতিবাচক কন্টেন্ট ডাউনভোট করার সুযোগ পেয়ে থাকেন।

ওই রিপোর্টে আরও বলা হয়েছে যে, এআই চ্যাটবট প্রযুক্তিগুলির উপর আরও অনুসন্ধান চালাচ্ছে Reddit। ফলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে এই বিষয়টি খুঁজে বের করার জন্য ব্যবহারকারীরা অনলাইন ডিসকাশন ফোরামের সঙ্গে কথা বলতে পারবেন।

এদিকে শুক্রবার Reddit আবার নিশ্চিত ভাবে জানিয়েছে যে, একটি ফিশিং অ্যাটাকের মাধ্যমে তাদের সিস্টেম হ্যাক করা হয়েছে।

আরও পড়ুন- কেমন হবে Google-এর নতুন কৃত্রিম মস্তিষ্ক! দেখে নিন কী বলছেন সুন্দর পিচাই

আর এই ভাবে হ্যাকাররা ওই ফোরামের এক জন কর্মচারীর সমস্ত নথি চুরি করেছে। ফলে কিছু অভ্যন্তরীণ নথিপত্র ও কোড থেকে শুরু করে কিছু অভ্যন্তরীণ ড্যাশবোর্ড এবং ব্যবসায়িক নিয়মও হ্যাকারদের হাতে চলে গিয়েছে। যদিও খুব সম্ভবত তা ইউজারদের প্রভাবিত করবে না বলেই বিশ্বাস সোশ্যাল মিডিয়ার।

Published by:Suman Majumder

First published:

Tags: Artificial intelligence, Chatbot



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর