সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

এইচএসসির নতুন ১৩ কেন্দ্রের তালিকা প্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৫০৩ সময় দেখুন
এইচএসসির নতুন ১৩ কেন্দ্রের তালিকা প্রকাশ


ঢাকা: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার জন্য নতুন ১৩টি পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সম্প্রতি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সই করা এক বিজ্ঞপ্তিতে এই নতুন কেন্দ্রগুলোর অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং পরীক্ষা ব্যবস্থাপনা আরও গতিশীল করতে ঢাকা মহানগরীসহ সাভার, গাজীপুর, নরসিংদী, গোপালগঞ্জ ও টাঙ্গাইল জেলার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে নতুন কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, নতুন তালিকায় অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো-

ঢাকা মহানগরীর কেন্দ্রগুলো হলো: টিএন্ডটি কলেজ (মতিঝিল), ঢাকা উইমেন্স কলেজ (উত্তরা), কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ (খিলক্ষেত) এবং খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ। সাভার এলাকায়রয়েছে বেপজা পাবলিক কলেজ ও সাভার ল্যাবরেটরি কলেজ।

আর গাজীপুর, নরসিংদী, গোপালগঞ্জ ও টাঙ্গাইল জেলার গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানকেও নতুন কেন্দ্র হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

বোর্ড কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নতুন অনুমোদিত কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় অবকাঠামো এবং পরীক্ষা গ্রহণের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে। আসন্ন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় এসব কেন্দ্রে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

এর আগে, ঢাকা বোর্ড ১৪টি কেন্দ্র বাতিলের ঘোষণা দিয়েছিল। সেই সমন্বয় প্রক্রিয়ার অংশ হিসেবেই এই নতুন ১৩টি কেন্দ্রের অনুমোদন দিলো ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom