বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

এই দোকানেই মমতা কিনেছিলেন ৭৫০ টাকার জিনিস! কলকাতা নয়, কোন হাটে এই দোকান রয়েছে জানেন? chief minister herself bought things of 750 rupees from this shop of birbhum

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১১৬ সময় দেখুন


Last Updated:

বোলপুর এসছেন অথচ এই মিউজিয়াম যাননি! মাত্র ১০ টাকার বিনিময়ে মিউজিয়াম হবে আপনার ভ্রমণের সেরা ডেস্টিনেশন ।

X

এই

এই দোকানেই মমতা কিনেছিলেন ৭৫০ টাকার জিনিস! কলকাতা নয়, কোন হাটে এই দোকান রয়েছে

বীরভূম: বোলপুর শান্তিনিকেতন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক প্রাণের জায়গা। বোলপুর শান্তিনিকেতন রয়েছে একাধিক দেখার জায়গা। এর পাশাপাশি রয়েছে সোনাঝুরির হাট। বর্তমানে পর্যটকদের কাছে এই হাট এক অন্যতম জনপ্রিয় জায়গা। বোলপুর শান্তিনিকেতনে বিভিন্ন দর্শনীয় জায়গা দেখার পর পর্যটকরা দীর্ঘ সময় কাটিয়ে আসেন এই হাট থেকে।

কারণ এই হাট এক প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত। চারিধারে সুন্দর সুন্দর সোনাঝুরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ গাছালির মাঝে অবস্থিত এই হাট বোলপুরের এক অপরূপ জায়গা। তবে এই হাট পর্যন্ত গিয়েই আপনার ভ্রমণ কিন্তু শেষ নয় বোলপুরে।

আরও পড়ুন: আপনার বাইকের মাইলেজ কি কমে গিয়েছে? এই একটি জিনিস বদলে ফেলুন…খরচ মাত্র ১০০ টাকা!

কারণ অনেকেই মনে করেন বোলপুর শান্তিনিকেতনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন দর্শনীয় জায়গা দেখার পর এই হাট ভ্রমণ করলেই বোলপুর ভ্রমন শেষ। তবে এই ধারণা যদি আপনি নিজের মনের মধ্যে রাখেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা মনের মধ্যে রাখবেন। কারণ এই হাট পেরিয়ে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে গেলেই আপনি পৌঁছে যাবেন এক অন্য ধরনের মিউজিয়ামে। আর এই মিউজিয়াম থেকেই তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় ৭৫০ টাকার জিনিস কিনেছিলেন বীরভূম ভ্রমণে এসে!

শুনে অবাক হচ্ছেন! প্রসঙ্গত ২০২৩ সালে ৩০ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন এসেছিলেন। বোলপুরে নিজের কর্মসূচি সারার পর তিনি পৌঁছে গিয়েছিলেন সোনাঝুরির হাট থেকে কিছুদূর অবস্থিত লালমাটি কর্মতীর্থ হাটে। সেই হাটের নাম তিনি নিজেই দিয়েছিলেন সেদিন। হাটে বিকিকিনি দেখতে দেখতে সেখানে থাকা বিশেষ বাদ্যযন্ত্র বাজাতেও দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে।

আরও পড়ুন: কোল্ড ড্রিঙ্কের বোতল কখনও পুরো ভরা থাকে না কেন বলুন তো? ঠকানো হচ্ছে নাকি আপনাকে? আসল কারণ জানলে মাথা ঘুরে যাবে

বল্লবপুর ডাঙ্গাগ্রাম থেকে কিছু দূরেই বল্লভপুরডাঙ্গা জয় জোহার আদিবাসী কারুশিল্পের প্রদর্শনী এবং বিপণন কেন্দ্র অবস্থিত রয়েছে শ্রীনিকেতনে। ওখানে রয়েছে আদিবাসী সম্প্রদায়ের মিউজিয়াম। সেই মিউজিয়ামের নিজের হাতে উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই মিউজিয়াম ঘুরতে ঘুরতে প্রায় ৭৫০ টাকা জিনিস কিনেছিলেন তিনি। ৭৫০ টাকা দিয়ে কেনা মুখ্যমন্ত্রীর সেই সমস্ত জিনিসপত্রর ছবি এবং ওনার যে বিল হয়েছিল সেই বিল আজও দেখতে পাবেন এই মিউজিয়াম গেলেই।

সৌভিক রায়



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর