শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

এই মুহূর্তে জাতীয় ঐক্য প্রয়োজন: ড. কামাল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১৯৯ সময় দেখুন
এই মুহূর্তে জাতীয় ঐক্য প্রয়োজন: ড. কামাল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন বলেছেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এই মুহূর্তে জাতীয় ঐক্য প্রয়োজন।

সোমবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে হোসেন-মন্টু নেতৃত্বাধীন গণফোরাম আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের অঙ্গীকার বলুনতো’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ‘আমি সব সময় ঐক্যের কথা বলেছি। দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে ঐক্যের কথা আবার বলছি । দেশ ও জাতিকে রক্ষায় ঐক্য করুন। দেশ ও জাতি আজ মৌলিক অধিকার থেকে বঞ্চিত।’

তিনি বলেন, ‘সংবিধানে স্পষ্ট লেখা আছে, দেশের মালিক জনগণ। তাই দেশ জনগণের হাতেই তুলে দিতে হবে। নির্বাচনে কালো টাকার খেলা বন্ধ করতে হবে।’

ড. কামাল বলেন, ‘আজ ১০ জানুয়ারি। আমার জীবনের স্মরণীয় দিন একটি দিন। এই দিনে বঙ্গবন্ধুর সঙ্গে আমি বাংলাদেশে ফিরেছি। বঙ্গবন্ধু যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন তা আজ অনেক দূরে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা রক্ষা করতে আবার আমরা ঐক্যবদ্ধ হই।’

গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলটির নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি আসাদুজ্জামান বীর প্রতীক মহিউদ্দিন আব্দুল কাদের, অ্যাডভোকেট মহসিন রশিদ ও অ্যাডভোকেট জগলুল আফ্রিদি।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর