শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

একই দিনে প্রার্থিতা বাতিল চেয়ে মঞ্জুরুল ও হাসনাতের পাল্টা আবেদন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২৯৩ সময় দেখুন
একই দিনে প্রার্থিতা বাতিল চেয়ে মঞ্জুরুল ও হাসনাতের পাল্টা আবেদন


‎ঢাকা: ‎কুমিল্লা-৪ আসনে প্রার্থিতা বাতিল চেয়ে একই দিনে পাল্টাপাল্টি আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাসনাত আবদুল্লাহ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ‎শুক্রবার (৯ জানুয়ারি) মনোনয়ন বা প্রার্থিতা বাতিলের শেষ দিনে তারা এ আবেদন করেছেন।

‎নির্বাচন কমিশনে আপিলের শেষ দিনে শুক্রবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ১২৫টি আবেদন জমা পড়েছে। বিকেল ৫টা পর্যন্ত আবেদনের সময় থাকলেও এই সময়ের পরেও দীর্ঘ সারি দেখা যায়। তবে বিকেল ৫টার মধ্যে যারা এসেছেন সবার আবেদন গ্রহণ করা হবে বলে জানান ইসি কর্মকর্তারা।
‎
‎ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। ‎প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
‎
এর আগে, বৃহস্পতিবার ঋণ খেলাপির তালিকা থেকে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
‎
‎আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। পরে তিনি জানান, বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর