রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

একটা মানুষ কতটা ছোটলোক হলে এই কাজ করতে পারে: সারজিস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৩ সময় দেখুন
একটা মানুষ কতটা ছোটলোক হলে এই কাজ করতে পারে: সারজিস


ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় যুবলীগকর্মী মিজানকে আটক করে দেশটির পুলিশ। আটকের কয়েক ঘণ্টা পর জামিনে মুক্ত হন তিনি। তার মুক্তির পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জ্যাকসন হাইটস ও ব্রংকসে আনন্দ মিছিল করে। এসময় তার সঙ্গে ফোনে কথা বলে ধন্যবাদ জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তীব্র সমালোচনা করে লিখেছেন, ‘আমেরিকায় বিবেকবোধ বিক্রি করা সেই কুলাঙ্গার, যিনি আকতার হোসেনকে ডিম ছুঁড়েছেন, তার সঙ্গে পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোনে কথা বলেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। একটা মানুষ কতটা ছোটলোক হতে পারে?’

সারজিস আলম আরও বলেন, ‘এ ধরনের নিচু মানসিকতার একজন নেতা যদি ১৬ বছর ধরে দেশের প্রধান থাকেন, তাহলে প্রতিটি সিস্টেমে পচন ধরা ছাড়া আর কী হতে পারে? যাদের নেত্রীর এই অবস্থা, তাদের কাছেই আরও বেশি ছোটলোকি দেখা স্বাভাবিক।’

আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘লাখো কোটি শুকরিয়া আল্লাহ আমাদের দেশকে এমন একজন হিংসুক, প্রতিহিংসাপরায়ণ ও ছোটলোক থেকে মুক্তি দিয়েছেন।’

সারজিস আলমের এ মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর