রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘একটি রাজনৈতিক গোষ্ঠী ধর্মকে বিক্রি করে নতুন করে রাজনীতি শুরু করেছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২১৬ সময় দেখুন
‘একটি রাজনৈতিক গোষ্ঠী ধর্মকে বিক্রি করে নতুন করে রাজনীতি শুরু করেছে’


ঢাকা: বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আমরা একটি অসাম্প্রদায়িক, সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার সঙ্গে বাস করতে পারবে। কিন্তু একটি রাজনৈতিক গোষ্ঠী ধর্মকে বিক্রি করে নতুন করে রাজনীতি শুরু করেছে, যা দেশের শান্তি ও সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্লবীর প্যারিস রোড শাহীন স্কুল প্রাঙ্গণে পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা মুসলমান হিসেবে সব ধর্মকে সম্মান করি। কিন্তু ধর্মকে বিকৃতভাবে ব্যবহার করে যারা নিজেদের রাজনৈতিক সুবিধা নিতে চায়, তারা কখনোই সফল হবে না। গতকাল এক জামায়াত নেতা বলেছেন, রোজা আর পূজা নাকি একই মুদ্রার এপিট ওপিঠ। এই ধরনের শিরকি বক্তব্য বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না।’

বিএনপি এই নেতা বলেন, ‘ধূমপান যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক তেমনি জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর। তারা ধর্মকে রাজনৈতিক সুবিধার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ধর্ম বিক্রি করে তারা রাজনীতি করছে, যা ধর্ম ও সমাজ উভয়ের জন্যই বিপজ্জনক।‘

আমিনুল হক বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিছু রাজনৈতিক মহল নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে।’

তিনি বলেন, ‘দুয়েকটি দল এবং একটি ইসলামিক দল পিআর-এর নামে ও নানা অজুহাতে নির্বাচনের সময়সূচি পেছানোর চেষ্টা করছে। এই প্রচেষ্টা গণতন্ত্র ও জনগণের অধিকারবিরোধী।’

বিএনপির লক্ষ্য ও দর্শন তুলে ধরে আমিনুল হক বলেন, ‘বিএনপি রাজনীতি করে শুধুমাত্র সাধারণ মানুষের কল্যাণে, এ দেশের উন্নয়নে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে নাগরিকের মৌলিক অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে।‘

পরে পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ডের বাউনিয়াবাধ ডি ব্লক বেরিবাধ সংলগ্ন আরবান শিশু পার্কে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন আমিনুল হক।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী ও পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর