বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

একরাতে ৩০টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৯ সময় দেখুন
একরাতে ৩০টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন


আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে অন্তত ৩০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। ওইরাতে রাশিয়া প্রায় ৪০টি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছিল। ড্রোনগুলো ইরানের তৈরি শাহেদ ড্রোন। ইউক্রেনের মধ্য ও দক্ষিণাঞ্চলে এসব ড্রোন ভূপাতিত করা হয়। কেন্দ্রীয় ও আঞ্চলিক সামরিক কমান্ড এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের সামরিক কমান্ড জানিয়েছে, তারা ২০টি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে মধ্য ভিনিশিয়া অঞ্চলে ১০টি এবং ওডেসা অঞ্চলে আরও ১০টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

দক্ষিণাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র নাটালিয়া হুমেনিউক ইউক্রেনীয় টিভিকে বলেছেন, রাশিয়া দানিয়ুব নদীসহ বন্দর অবকাঠামোতে আক্রমণ চালিয়ে যাচ্ছে। অর্থনীতিতে প্রভাব ফেলতে ইউক্রেনের অন্যান্য অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও হামলার চেষ্টা করছে রাশিয়া।

গত জুলাই থেকে রাশিয়া দানিয়ুব নদী তীরবর্তী এবং ওডেসা বন্দরে ইউক্রেনীয় শস্য রফতানি অবকাঠামোতে বিমান হামলা জোরদার করেছে।

ভিন্নিতসিয়ার আঞ্চলিক গভর্নর সেরহি বোরজভ বলেন, এই অঞ্চলে একটি অবকাঠামোতে আঘাত হেনেছে রুশ ড্রোন। এতে অবকাঠামোতে আগুন লেগেছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি আর কোনো তথ্য দেননি।

আঞ্চলিক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দক্ষিণ খেরসন অঞ্চলে তিনজন আহত হয়েছে। এই অঞ্চলে ফ্রন্টলাইনের কাছাকাছি এবং প্রায়শই রুশ আর্টিলারি শেলিংয়ের আওতায় আসে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর