বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

একসাথে চার সন্তানের জন্ম দিলেন বসুন্দিয়ার শম্পা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২০৭ সময় দেখুন
একসাথে চার সন্তানের জন্ম দিলেন বসুন্দিয়ার শম্পা


শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর) প্রতিনিধি ::

যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় বিয়ের আট বছর পর একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন শম্পা বেগম (২৬) নামে এক গৃহবধূ। সোমবার (১৮ জুলাই) রাতে শহরের কুইন্স হাসপাতালে সিজারের মাধ্যমে চার সন্তানের জন্ম হয়। একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় শম্পা বেগমের পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে। প্রসূতি শম্পা বেগম উপজেলার বসুন্দিয়া খান পাড়ার মালয়েশিয়া প্রবাসী কুদ্দুস মোল্লার স্ত্রী।

শম্পার পরিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শম্পার প্রসববেদনা উঠলে তাকে দ্রুত কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাত সাড়ে ৯টার দিকে ডা. প্রতিভা ঘরাইর তত্ত্বাবধানে সিজারের মাধ্যমে চার সন্তানের জন্ম হয়। এদের মধ্যে দুটি পুত্র ও দুটি কন্যা সন্তান। শম্পা ও তিন শিশু বর্তমানে সুস্থ রয়েছেন।শম্পা বেগম জানান, তার স্বামী মালয়েশিয়া প্রবাসী কুদ্দুস মোল্লার সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। তিনিও খুব খুশি হয়েছেন বলে জানান। চার সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

কুইন্স হাসপাতালের চিকিৎসক ডা. প্রতিভা ঘরাই বলেন, নবজাতকদের স্বাভাবিক ওজন হলো আড়াই কেজি। কিন্তু এই চার নবজাতকের মধ্যে একজনের ওজন স্বাভাবিকের তুলনায় কম হওয়ায় তাকে আদ-দ্বীন হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ওই শিশুটি দ্রুত সুস্থতা লাভ করবে বলে আমরা আশাবাদী।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর