মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

এক নজরে দেখে নিন Oneplus 10 Pro 5G ফোনের ১০টি বৈশিষ্ট্য

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৩১৩ সময় দেখুন
এক নজরে দেখে নিন Oneplus 10 Pro 5G ফোনের ১০টি বৈশিষ্ট্য


#নয়াদিল্লি: OnePlus-এর আধুনিক এবং লেটেস্ট স্মার্টফোন OnePlus 10 Pro 5G বাজারে এসেছে। প্রিমিয়াম এই ফোনের চেহারা থেকে কার্যকারিতা, সবই মানুষের মধ্যে উৎসাহ তৈরি করছে। এক নজরে দেখে নিন OnePlus 10 Pro 5G ফোনের ১০টি সেরা ফিচার।

১. OnePlus 10 Pro 5G ফোনের চেহারা – OnePlus 10 Pro 5G ফোনের ক্যামেরা মডিউলটি একটু বড়। কিন্তু গোটা ফোনটির চেহারা খুবই আধুনিক। রিয়ার ক্যামেরার জন্য OnePlus 10 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে ম্যাট গ্লাস টেক্সচার।

২. OnePlus 10 Pro 5G ফোনের চার্জার – বর্তমানে অনেক প্রিমিয়াম ফোনের বাক্সেই চার্জার এবং ডেটা কেবল দেওয়া হয় না। কিন্তু, OnePlus 10 Pro 5G ফোনের বাক্সে কেস, চার্জার এবং ডেটা কেবল রয়েছে।

৩. OnePlus 10 Pro 5G ফোনের ডিসপ্লে –OnePlus 10 Pro 5G ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির কিউএইচডি (QHD) প্লাস কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। এ ছাড়াও OnePlus 10 Pro 5G ফোনে রয়েছে ১২০এইচজেড রিফ্রেশ রেট।


৪. OnePlus 10 Pro 5G ফোনের প্রসেসর –OnePlus 10 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ এসওসি (Snapdragon 8 Gen 1 SoC)। OnePlus 10 Pro ফোনে রয়েছে ১২জিবির এলপিডিডিআর৫ র্যা ম (LPDDR5 RAM)।


৫. OnePlus 10 Pro 5G ফোনের প্রযুক্তি- OnePlus 10 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে অক্সিজেনওএস ১২.১ (OxyzenOS 12.1) বেসড অ্যান্ড্রয়েড ১২ (Android 12) ভার্সন।

৬. OnePlus 10 Pro 5G ফোনের সেলফি ক্যামেরা – OnePlus 10 Pro 5G ফোনে রয়েছে ৩২ এমপি সেন্সর যুক্ত সেলফি ক্যামেরা।

৭. OnePlus 10 Pro 5G ফোনের প্রাইমারি ক্যামেরা – OnePlus 10 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে আধুনিক এবং উন্নতমানের ক্যামেরা। যার সাহায্যে এইচডি ছবি তোলা যাবে।

৮. OnePlus 10 Pro 5G ফোনের আলট্রা ওয়াইড ক্যামেরা – OnePlus 10 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে ১১০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ, যা পরিবর্তন করা যাবে ১৫০ ডিগ্রি মোডে।

৯. OnePlus 10 Pro 5G ফোনের ব্যাটারি – OnePlus 10 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৮০W সুপারভক (80W SupaerVOOC) ওয়্যার্ড চার্জার। এর সাহায্যে মাত্র ৩০ মিনিটে ৯৫ শতাংশ চার্জ হয়ে যাবে ফোনের। OnePlus 10 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে ৫০০০এমএএইচ (mAh) ব্যাটারি। এর ফলে এই ফোন একটানা বহু সময় পর্যন্ত চলতে পারবে।

১০. ফোনের দাম- ফোনটির দাম শুরু হচ্চে ৬৬,৯৯৯ টাকা থেকে। OnePlus 10 Pro 5G প্রিমিয়াম ফোন হিসেবে খুবই ভাল জায়গা করে নিতে পারে বাজারে।

Published by:Piya Banerjee

First published:

Tags: Oneplus 10 Pro 5G, Smartphone



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর