বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে বাঁচানোর উপায় বাকৃবিতে ইয়াবাসহ আটক ৪ – Sarabangla ​নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামীলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে জখম ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির হৃদ্‌রোগ চিকিৎসা সহজলভ্য করতে সরকারের উদ্যোগ অব্যাহত: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

এক বছর পর হটলাইন সেবা চালু করল উত্তর-দক্ষিণ করিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৪৯ সময় দেখুন
এক বছর পর হটলাইন সেবা চালু করল উত্তর-দক্ষিণ করিয়া


আন্তর্জাতিক ডেস্ক

উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া নিজেদের মধ্যে যোগাযোগের জন্য পুনরায় হটলাইন সেবা চালু করেছে। গত বছরের জুনে এই যোগাযোগ বন্ধ করে দেয় পিয়ংইয়াং। খবর বিবিসি।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, উভয় দেশের নেতা নিজেদের মধ্যে বিশ্বাস পুনরায় স্থাপন ও সম্পর্ক উন্নয়নে রাজি হয়েছেন।

এক বিবৃতিতে জানানো হয়, গত এপ্রিল থেকে দুই দেশের নেতা নিজেদের মধ্যে একাধিক চিঠি আদান-প্রদান করেছেন।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, দুই দেশের শীর্ষ নেতাদের সমঝোতা অনুযায়ী মঙ্গলবার (২৭ জুলাই) স্থানীয় সময় সকাল ১০টা থেকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার যোগাযোগ লাইন পুনরায় পরিচালনা করার ব্যবস্থা গ্রহণ করেছে।

দুই শীর্ষ নেতা নিজের মধ্যকার পারস্পরিক বিশ্বাস পুনরুদ্ধার এবং সম্পর্ক শক্তিশালী করতে বড় ধরনের উদ্যোগ নেওয়ার বিষয়ে সম্মত হন বলেও জানিয়েছে বার্তা সংস্থা কেসিএনএ।

এর আগে ২০২০ সালে জুনে হটলাইন কেটে দেয় উত্তর কোরিয়া। দুই দেশের শীর্ষ সম্মেলন ব্যর্থ সম্পর্কের অবনতি হলে এই সিদ্ধান্ত নেয় উত্তর কোরিয়া। এর কিছু দিন পর দুই দেশের সীমান্তে এই অফিস বোমা মেরে উড়িয়ে দিয়েছিল উত্তর কোরিয়া। যা দুই দেশের মধ্যকার যোগাযোগ বৃদ্ধির জন্য নির্মাণ করা হয়েছিল।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর