বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :

এক মাসেই ঝরিয়ে ফেলুন নিদেনপক্ষে ৫ কেজি ওজন ! ভরসা থাক হাত রুটিতে – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৭৫ সময় দেখুন
এক মাসেই ঝরিয়ে ফেলুন নিদেনপক্ষে ৫ কেজি ওজন ! ভরসা থাক হাত রুটিতে – News18 Bangla


কলকাতা: স্থূলতা মানেই শরীরে হানা দেবে একাধিক রোগ। তাছাড়া পছন্দসই পোশাকে নিজেকে সুন্দর দেখতে কে না চায়! তাই তো আজকাল ক্রাশ ডায়েট কিংবা ট্রেডমিলে ঘাম ঝরিয়ে বাড়তি মেদ ঝরানোর ঝোঁক চোখে পড়ে। কিন্তু অনেক সময়েই শারীরিক চাহিদা অনুযায়ী ওজন কমানোর ডায়েট তৈরি করা বেশ কঠিন হয়ে ওঠে।

তবে সঠিকভাবে পরিকল্পনা করলে ওজন কমানো কিন্তু খুবই সহজ। আর ভারতীয় ডায়েট চার্ট তৈরি করতে হলে অনেকেই ভাত কিংবা রুটিকে বেশিরভাগ সময়ে বাতিলের তালিকায় রাখতে চান। কিন্তু পছন্দের রুটি খেয়েই চাইলে এক মাসে ৪-৫ কেজি পর্যন্ত ওজন কমানো যায়। আসলে আমাদের দেশে গমের আটা দিয়েই সবচেয়ে বেশি রুটি তৈরি হয়। কিন্তু গমের তৈরি রুটিতে বেশি কার্বোহাইড্রেট থাকে যা ওজন কমানোর জন্য খুব ভাল বলে ধরা হয় না। সেক্ষেত্রে রাগি এবংজোয়ারের গ্লুটেন-ফ্রি আটা দিয়ে তৈরি দুই ধরনের রুটি নিশ্চিন্তে খাওয়া যায়।

আরও পড়ুন-ফের চিনের ভিসা পাওয়া যাবে, ভারতীয় পড়ুয়াদের ফেরানোর ব্যবস্থা শুরু চিনের

গমের আটার ক্ষতিকর প্রভাব

গমকে আমাদের দেশের একটি প্রধান খাবার হিসাবে ধরা হয়। কিন্তু কিছু মানুষের এই শস্যে অ্যালার্জি থাকায় একজিমা, ফুসকুড়ি এবং এমনকী আমবাত হতে পারে। এছাড়াও, গম অক্সালেটে যথেষ্ট সমৃদ্ধ, ফলে বেশি পরিমাণে খেলে পিত্তথলি, কিডনিতে পাথর হতে পারে। এছাড়াও, গম রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে, ফলে শরীরে গুরুত্বপূর্ণ খনিজগুলির শোষণ কমে যায়।

ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর রুটি

জোয়ার ও রাগি এই দুটি শস্য যেমন স্বাস্থ্যকর এবং তেমনই এতে প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন রয়েছে। পাশাপাশি খিদে কমিয়ে মেটাবলিজম বাড়ায় এরা। একটি জোয়ারের রুটিতে ১২ গ্রামের বেশি ফাইবার এবং ২২ গ্রাম প্রোটিন থাকে। ফলে আটা কিংবা ময়দার পরিবর্তে একটি জোয়ারের রুটি খেলে দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকে, শরীরে অতিরিক্ত পুষ্টি পৌঁছয়। অন্য দিকে, রাগিও ফাইবার এবং প্রোটিন সমৃদ্ধ বলে পরিচিত এবং প্রতি ১০০ গ্রাম রাগিতে ১৩ গ্রাম প্রোটিন রয়েছে।

আরও পড়ুন– “ওর বুকে নেই দম, ও খাবে চমচম…” কাকে বললেন কুণাল ঘোষ? 

জোয়ার রুটি রেসিপি

জোয়ারের রুটি বানাতে একটি বড় বাটিতে ১/২ কাপ জোয়ারের আটা দিয়ে এক চিমটে লবণ এবং সামান্য জল দিতে হবে। এবার একটি তাল বানিয়ে খানিকক্ষণ রেখে দিতে হবে। এর মধ্যে মাঝারি আঁচে একটি তাওয়া রেখে গরম করে তাল থেকে লেচি কেটে সেগুলো বেলে নিতে হবে। তারপর সেটি গরম তাওয়ায় রেখে জল ছিটিয়ে দিতে হবে। ধীরে ধীরে রুটি দুদিকে উলটে সেঁকে নিতে হবে।

রাগি রুটি রেসিপি

রাগি রুটি তৈরির জন্য ১/২ কাপ রাগির সঙ্গে সামান্য নুন এবং জল মিশিয়ে তাল বানাতে হবে। এবার একটি তাওয়া মাঝারি আঁচে রেখে ভাল করে গরম করতে হবে। গরম হয়ে গেলে সামান্য লেচি কেটে বেলে নিয়ে তাওয়ার ওপর রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। রুটি একদিক থেকে বাদামি না হওয়া পর্যন্ত সেঁকতে হবে। এরপর উল্টে দিয়ে ঢাকনা বন্ধ রেখে অন্য পিঠ সেঁকে নিতে হবে। রুটির দুই দিক সেঁকা হয়ে গেলে তাতে সামান্য ঘি মাখিয়ে নেওয়া যায়।

Published by:Siddhartha Sarkar

First published:

Tags: Weight Loss



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর