সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

এক শাখায় ৫৫ জনের বেশি ভর্তি করা যাবে না

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১২৩ সময় দেখুন
এক শাখায় ৫৫ জনের বেশি ভর্তি করা যাবে না


সারাবাংলা ডেস্ক

ঢাকা: আগামী বছর থেকে প্রতি শ্রেণির একটি শাখায় ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না বলে নীতিমাল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে প্রথম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কোনো পরীক্ষা নেওয়া যাবে না।

২০২৪ সালের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এবং বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তির নীতিমালায় এসব শর্ত দেওয়া হয়েছে। গতকাল সোমবার (২৩ অক্টোবর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই নীতিমালা প্রকাশ করেছে।

ওই নীতিমালায় বলা হয়, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ছয় বছর হতে হবে। তবে বিশেষ চাদিহাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।

বিদ্যালয়ে ভর্তি ক্ষেত্রে বিভিন্ন কোটা রাখা হয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের ভর্তির জন্য বিদ্যালয়ে পাঁচ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। আর প্রতিবন্ধী শিক্ষার্থীদের ন্যূনতম যোগ্যতা থাকার শর্তে দুই শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। এছাড়া ঢাকা মহানগরীর সরকারি বিদ্যালয় সংলগ্ন ক্যাচমেন্ট এরিয়ার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ কোটা সংরক্ষণ করতে হবে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিদ্যালয়ের শ্রেণির মোট আসনের ১০ শতাংশ কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।

শিক্ষার্থী প্রতি ক্লাস্টারের একই আবেদনে সর্বোচ্চ ৫টি বিদ্যালয়ে ভর্তির পছন্দক্রম দিতে পারবে। তবে ডাবল শিফট স্কুলে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দ সম্পাদন হয়েছে বলে ধরে নেওয়া হবে।

দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন ও আবেদন ফি গ্রহণ এবং ডিজিটাল লটারির ফলাফল প্রক্রিয়া ও প্রকাশ কেন্দ্রীয়ভাবে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। প্রথম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কোনো পরীক্ষা নেওয়া যাবে না।

শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে অনলাইন আবেদন ও লটারির তারিখ নির্ধারণ করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। ২০২৪ শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রীয় অনলাইন ভর্তি কার্যক্রমে সংযুক্ত হতে না পারলে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় লটারি প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম সম্পাদন করবে। এক্ষেত্রে অবশ্যই যৌক্তিক কারণ দেখাতে হবে। আর লটারির দিন শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের প্রতিনিধি রাখতে হবে।

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা মহানগরীর ভর্তি কমিটির কাছ থেকে আর বেসরকারি প্রতিষ্ঠান কারিগরি সহায়তাকারী কমিটি থেকে পাওয়া নির্বাচিতদের তালিকা প্রকাশ করবে। কোনোভাবেই নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার বাইরে কাউকে ভর্তি করা যাবে না বলে প্রকাশিত নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর