শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

‘এত মিথ্যা অপবাদ, মানসিক প্রেসার আর নিতে পারছি না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৩২১ সময় দেখুন
‘এত মিথ্যা অপবাদ, মানসিক প্রেসার আর নিতে পারছি না’


ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’র সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী খাদিজাতুল কুবরা আর মানুষের দেওয়া মিথ্যা অপবাদ ও প্রেসার নিতে পারছেন না বলে জানিয়েছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

খাদিজাতুল কুবরা ফেসবুকে লিখেন, অনলাইনে ফেইক আইডি, স্লাট শেমিং, বট আইডি, ব্যাশিং সবকিছুই না হয় বুঝলাম। মেনেও নিলাম। কিন্তু, সাংবাদিকরা? সরি! হলুদ সাংবাদিক। একেকজন কল দিয়ে এত মিথ্যা অপবাদ, উলটা পালটা প্রশ্ন, মানসিক প্রেসার আর নিতে পারছি না। একজন কল দিয়ে যখন কথায় পারে না, শুনি পাশ থেকে আরেকজন শিখিয়ে দিচ্ছে!’

পোস্টে তিনি আরও লিখেন, ‘যতদিন পর্যন্ত আমি রাজনীতিতে আসিনি, ততদিন পর্যন্ত আমি ভালো ছিলাম। আর এখন এক মাসে আমার এত দোষ, আমি খারাপ হয়ে গেলাম? এসেছিলাম পরিবর্তন করতে। কিন্তু, এইসব নোংরামির কারণে বুঝতে পারছি কেন মেয়েরা এই সেক্টরে আসে না/আসতে চায় না।’

কুবরা বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দি অবস্থায় কাটানো ১৫ মাসের চেয়েও গত কয়েক দিন তিনি মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়েছেন।’

তিনি লিখেছেন, ‘সাংবাদিক হয়েছেন লিবারেল থাকুন। কেন একটা নির্দিষ্ট দলের চাটামি করেন? ১৫ মাস জেলে থেকে এসেও এতটা মানসিকভাবে বিপর্যস্ত হইনি, যতটা গত কিছু দিনে হয়েছি। আমি কারও সঙ্গে কখনো খারাপ কিছু করিনি। আল্লাহর ওয়াস্তে আপনারা আমাকে নিয়ে নোংরামি করিয়েন না প্লিজ! এসব লোকদের ব্যাপারে স্টেপ নেয়ার কি কেউ নেই? আর নিতে পারছি না।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর