সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :

এনআইডির স্মার্ট কার্ড পেলেন তারেক রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৮ সময় দেখুন
এনআইডির স্মার্ট কার্ড পেলেন তারেক রহমান


ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) স্মার্ট কার্ড পেয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ কর্মকর্তা রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে। গুলশানের ঢাকা-১৭ সংসদীয় আসনের ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হয়েছেন তিনি।

এরআগে, গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ভবনে এসে জাতীয় পরিচয়পত্রের সকল কার্যক্রম সম্পন্ন করে যান তিনি। একই সময় তার কন্যা জাইমা রহমানও এনআইডির জন্য সব কার্যক্রম সম্পন্ন করেন।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশের ফেরেন তারেক রহমান। এরপর থেকে নানা কর্মসূচি পালন করে যাচ্ছেন তিনি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom