রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

এনসিপির ৮ নেতা চীন সফরে যাচ্ছেন আজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৪৩ সময় দেখুন


ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আট সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ চীন সফরে যাচ্ছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১০টার ফ্লাইটে তারা ঢাকা ছাড়বেন।

প্রতিনিধিদলে নেতৃত্ব দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সঙ্গে যাচ্ছেন সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্যসচিব তাহসীন রিয়াজ।

তাহসীন রিয়াজ বলেন, “আমাদের এই আট সদস্যের প্রতিনিধিদল নাহিদ ইসলামের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে। ৩০ আগস্ট আমাদের ফেরার কথা রয়েছে।”

এনসিপির নেতারা জানিয়েছেন, সফরকালে তারা একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম ও কয়েকটি শিল্পকারখানা পরিদর্শন করবেন। পাশাপাশি চায়না কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকও অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে দুই দেশের রাজনৈতিক দলগুলোর সম্পর্ক ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

চীন সফর উপলক্ষ্যে গত বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে এনসিপির এই প্রতিনিধিদলের জন্য এক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন। চীনা পক্ষের আমন্ত্রণেই এনসিপি নেতাদের এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (২২ আগস্ট) নাহিদ ইসলাম মালয়েশিয়া সফরে যান। সেখানে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বৈঠক, মতবিনিময় সভা এবং নৈশভোজে অংশ নেন। এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীনের তথ্য অনুযায়ী, তিনি গতকাল সোমবার দেশে ফিরেছেন। দেশে ফেরার পর আজ রাতেই দলের প্রতিনিধিদল নিয়ে চীন সফরে যাচ্ছেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপির এই সফর বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার পাশাপাশি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপির আন্তর্জাতিক অবস্থানকেও দৃঢ় করবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর