রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

এনসিপি নেতা আখতারের ওপর হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৮ সময় দেখুন
এনসিপি নেতা আখতারের ওপর হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ


রংপুর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক নেতাদের ওপর হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ধারাবাহিকভাবে আওয়ামী লীগ দেশে ও বিদেশে এমন ঘটনা ঘটিয়ে যাচ্ছে। গণ-অভ্যুত্থানের নেতৃত্বকে টার্গেট করে হামলা হচ্ছে। তাই দল হিসেবে আওয়ামী লীগের বিচার এখন সময়ের দাবি।

এ সময় তারা অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে হওয়া সফর কর্মসূচিতে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সরকারের সমালোচনা করেন। তারা হামলায় জড়িতদের শাস্তির দাবিও জানান।

এ সময় এনসিপির বিভিন্ন নেতাকর্মীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর