রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
Samay Raina Faces Political Heat, BJP And Congress Leaders Slam Him Over Bihar And Kashmir Digs On Latent | Web-series News ‘ I take the blame myself’: Suryakumar Yadav’s big regret over failed ODI career | Cricket News ‘গুমের সেই রাতের কথা মনে পড়লে শরীরে শিহরণ জাগে’ কালিয়াকৈরে বনের ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তার লাশ উদ্ধার তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি কপ-১৭: মঙ্গোলিয়া-ভারতের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল : সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা ‘Unfair’: Dalip Tahil Backs Parul Gulati Amid Traitors 2 Row, Hits Back At Krystle, Shahneel | Exclusive | Web-series News Why is National Sports Day celebrated on August 29? The remarkable Major Dhyan Chand story behind India’s Olympic hockey gold hat-trick | Hockey News জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে জনগণকে নিয়ে আন্দোলন: গোলাম পরওয়ার

এপিএ বাস্তবায়নে সর্বাত্মক উদ্যোগ নেওয়ার আহ্বান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩৪৬ সময় দেখুন
এপিএ বাস্তবায়নে সর্বাত্মক উদ্যোগ নেওয়ার আহ্বান


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) একটি প্রতিষ্ঠানের সামগ্রিক কর্মদক্ষতার প্রতিফলন বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। তাই বার্ষিক কর্মসম্পাদন চুক্তির লক্ষ্যগুলোর সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে সর্বাত্মক প্রচেষ্টা নিতে হবে এবং বাস্তবায়নযোগ্য কর্মকাণ্ডসমূহকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতাভুক্ত করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত গতকাল বৃহস্পতিবার (৩ জুন) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউজিসি সদস্য ও এপিএ টিমের আহবায়ক প্রফেসর ড. মো. আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাসানুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন ইউজসি সচিব অতিরিক্ত দায়িত্ব ড. ফেরদৌস জামান।

মূলত সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এপিএ প্রবর্তন করা হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, সরকারি ও বেসরকারি পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ইউজিসি’র কাজের পরিধি বর্তমানে পূর্বের যেকোন সময়ের চেয়ে অনেক বেড়েছে। এ বিশাল কর্মকাণ্ড যথাযথভাবে বস্তবায়নের জন্য প্রয়োজন সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচষ্টা ও অঙ্গীকার। তিনি এপিএ টার্গেট পূরণে ইউজিসি কর্মকর্তাদের আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করারও আহবান জানান।

তিনি আরও বলেন, ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধিশালী দেশে উন্নীত হতে অর্থনৈতিক অগ্রগতি অর্জনের সঙ্গে সঙ্গে সেবা প্রদান সহজ ও সাশ্রয়ী করতে প্রশাসনিক কাঠামোতে সংস্কার অপরিহার্য। এক্ষেত্রে নতুন সেবা তৈরি এবং বিদ্যমান সেবা নতুনভাবে সরবরাহ করার ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার অব্যাহত থাকবে।

বিষেশ অতিথি মো. হাসানুল ইসলাম তার বক্তব্যে এপিএ’কে সরকারি কাজ পরিমাপের প্যারামিটার হিসেবে উল্লেখ করে এর লক্ষ্যগুলোকে দক্ষতা ও প্রতিশ্রতির সাথে বাস্তবায়নের জন্য প্রশিক্ষণের অংশগ্রহণকারীদের প্রতি আহবান জানান।

সভা প্রধানের বক্তব্যে প্রফেসর ড. মো. আবু তাহের বলেন, এপিএ লক্ষ্য বাস্তবায়নে ইউজিসি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টা অব্যাহত থাকলে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির মধ্যেও এপিএ’র টার্গেট বাস্তবায়ন সম্ভব হবে।

কর্মশালায় ইউজিসি’র পরিচালক ও অতিরিক্ত পরিচালকগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউজিসি এপিএ’র ফোকাল পয়েন্ট মো. গোলাম দস্তগীর।

সারাবাংলা/টিএস/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর