এবার আধারের সঙ্গে লিঙ্ক করা হবে ভোটার কার্ড৷ মঙ্গলবার সরকারি ভাবে এই ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন৷ মঙ্গলবার এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, ইউআইডিএআই কর্তৃপক্ষ এবং অন্যান্য বিশেষজ্ঞদের উপস্থিতিতে একটি বৈঠক হয়৷ সেই বৈঠকেই আধার- ভোটার কার্ড সংযুক্তিকরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ গত বেশ কিছুদিন ধরেই ভুয়ো ভোটার ইস্যুতে নির্বাচন কমিশনের উপরে চাপ বাড়াচ্ছিল তৃণমূল কংগ্রেসের মতো বিরোধী শিবিরের অধিকাংশ দল৷ তারই মধ্যে আধার-ভোটার কার্ড সংযুক্তিকরণের ঘোষণা করে দিল কমিশন৷
Source link