শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Awarapan 2: Sayeed Quadri Reacts To Mustafa Zahid’s Absence From Album, Says ‘Nation Comes First’ | Exclusive | Bollywood News ‘Having skill is one thing’: Shikhar Dhawan drops big verdict on Vaibhav Sooryavanshi | Cricket News হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির দাবি জামায়াতের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ বানানো হবে- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রেমিকের কাছে সহপাঠীদের ছবি পাঠানো সেই ইবি ছাত্রী হল থেকে বহিষ্কার, তদন্ত কমিটি ইয়েমেনের সরকারি বাহিনীর ওপর হুথিদের হামলা, নিহত ৩০ India vs Sri Lanka: India’s search for answers to rediscover lost glory in Tests begins in Colombo | Cricket News Top Ent News, Aug 6: Samay Raina Brings Up Kashmiri Pandit Exodus On IGL; Why Did Dipika Kakar Become Muslim? | Bollywood News ভুল স্বীকার করে দেয়ালের লেখা মুছল ছাত্রদল, সাধুবাদ শিবির-সমন্বয়ক-ভিসির বিটিসি আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বি টিএল)ফায়নাল খেলা অনুষ্ঠিত

এবার আরও আকর্ষণীয় গুগল ম্যাপ,অ্যান্ড্রয়েডে এলো ম্যাপের ডার্ক মোড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ মে, ২০২১
  • ৩৩৩ সময় দেখুন
এবার আরও আকর্ষণীয় গুগল ম্যাপ,অ্যান্ড্রয়েডে এলো ম্যাপের ডার্ক মোড


#নয়াদিল্লি: এবার ডার্ক মোডে গুগল ম্যাপস ৷ আর এই ‘গুগল ম্যাপস ডার্ক মোড’ পুরোদমে চলে এলো অ্যান্ড্রয়েড ডিভাইসে। ফিচারটি গত বছরের সেপ্টেম্বর থেকে পরীক্ষা করছিল গুগল। এই প্রযুক্তির প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, বর্তমান সময়ে, সকলেই অল্পবিস্তর অবসাদের মধ্য দিয়ে যাচ্ছে। শীঘ্রই গুগল ম্যাপসের পার্ক মোড গোটা বিশ্বের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে চলে আসবে ৷ যা ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় ৷ এটি ব্যবহারে বাঁচবে ব্যাটারি লাইফও ৷ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন তাঁরা।

সংবাদমাধ্যমের এক প্রতিবেদন বলছে, একবার গুগল ম্যাপস আপডেটেড হয়ে গেলে, গোটা ফোনের জন্যই এটিকে চালনা করে নেওয়া যাবে। এজন্য ব্যবহারকারীকে সেটিংস ৷ থিম অপশনে গিয়ে ‘অলওয়েজ ইন ডার্ক থিম’ নির্বাচন করে দিতে হবে।

এটি বাদেও ‘অ্যান্ড্রয়েড অটো’র জন্য আপডেট নিয়ে এসেছে গুগল। কাস্টমাইজড ওয়ালপেপারের পাশাপাশি অ্যান্ড্রয়েড অটো’তে এখন গেমেরও দেখা মিলবে। লম্বা সফরের সময়ে ব্যবহারকারীরা ভয়েস ব্যবহৃত হয় এমন বিভিন্ন গেম খেলে সময় পার করতে পারবেন। শুধু “হেই গুগল, প্লে আ গেম” বললেই চালু হয়ে যাবে গেম।

অ্যান্ড্রয়েড অটো ডিসপ্লে ভাগ করার ফিচারও আসছে। এতে মিডিয়া নিয়ন্ত্রণের পাশাপাশি ম্যাপস দেখা সম্ভব হবে। এ ছাড়াও অ্যান্ড্রয়েডের জন্য পাসওয়ার্ড চেকআপ নিয়ে হাজির হচ্ছে গুগল। গুরুত্বপূর্ণ তথ্য বা ব্যবহারকারীর পাসওয়ার্ড হ্যাকারের হাতে চলে গিয়েছে কি না সে ব্যাপারে সতর্কতা জানাবে ফিচারটি।

আগামী দিনে অ্যান্ড্রয়েড ৯ এবং তার পরবর্তী সংস্করণের জন্য আসবে পাসওয়ার্ড চেকআপ। অ্যান্ড্রয়েড ডিভাইসে আগে থেকে সেভ করে রাখা পাসওয়ার্ড ও নতুন কোনো পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা করবে এটি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom