বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

এবার ইসরাইলের ২ বন্দিকে মুক্তি দিল হামাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৯৮ সময় দেখুন


ইসরাইলের দুই বন্দিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইতোমধ্যে তারা তেল আবিবে পৌঁছে গেছেন। বর্তমানে তারা হাসপাতালে রয়েছেন। ‘মানবিক’ এবং স্বাস্থ্যগত কারণে দুই নারীদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে হামাস। খবর বিবিসি, আলজাজিরা।

মুক্তিপ্রাপ্ত দুই ইসরাইলি নাগরিক হলেন— নুরিত কুপার (৭৯) এবং ইয়োচেভেদ লিফশিটজ (৮৫)। গতকাল সোমবার (২৩ অক্টোবর) গভীর রাতে তাদের মুক্তি দেয় হামাস।

এই দুই নারীর মুক্তির মধ্যস্থতায় সহায়তার জন্য মিশরকে ধন্যবাদ জানিয়েছে ইসরাইল। এছাড়া রেড ক্রস তাদের দেশে ফিরিয়ে আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আরও পড়ুন: দুই মার্কিন জিম্মিকে মুক্তি দিলো হামাস

তবে কুপারের স্বামী আমিরাম (৮৫) এবং লিফশিটজের স্বামী ওদেদ (৮৩) এখনো গাজায় হামাসের হাতে বন্দি রয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা।

এদিকে দ্য টাইমস অব ইসরাইল জানিয়েছে, বন্দি হওয়ার পর তাকে হামাস কোথায় রেখেছিল তা ইয়োচেভেদ লিফশিটজ জানেন না বলে ইয়ানেট নিউজ’কে জানান।

এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক নাগরিক জুডিথ রানান এবং তার মেয়ে নাটালিকে মুক্তি দিয়েছিল হামাস। গাজায় হামাসের হাতে এখনো বিদেশিসহ প্রায় ২০০ অধিক ইসরাইলি জিম্মি রয়েছেন।

The post এবার ইসরাইলের ২ বন্দিকে মুক্তি দিল হামাস appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর