মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বাঘায় মাদকদ্রব্য সহ গ্রেপ্তার ১ জন দেশে হামের উপসর্গে প্রাণ হারাল আরও ৬ শিশু সাউথইস্ট ইউনিভার্সিটিতে সীরাতুন নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা ও দোয়া নেপালের একটি বাড়ি থেকে শিশুসহ ২৪ জনের মরদেহ উদ্ধার Allu Arjun On Playing A Woman, Wearing Sari In Pushpa 2: ‘Most Alpha Thing I’ve Ever Done’ | Telugu Cinema News ‘Other than occasional fights’: Argentina’s first Haiti-born U-17 player Kiki Ramos speaks out on racism claims | Football News লংমার্চ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় আমাদের নবী দামি হওয়াতে আমরাও দামি হয়েছি-কর্ণফুলীতে অধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী স্ত্রী ও নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক ‘কর অঞ্চল-৬’ এর নোটিশ সার্ভার শ্রীবরদীর লিটন মিয়া

এবার ট্যুইট থেকে মিলবে টাকা রোজগারের সুযোগ, Twitter-এ এল নতুন ফিচার Tip Jar

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩৩১ সময় দেখুন
এবার ট্যুইট থেকে মিলবে টাকা রোজগারের সুযোগ, Twitter-এ এল নতুন ফিচার Tip Jar


#নয়াদিল্লি: জনপ্রিয়তার নিক্তিতে সমস্ত সামাজিক নেট-মাধ্যমের মধ্যে Twitter অন্যতম অগ্রনী মাধ্যম৷ সেলিব্রিটি থেকে আমজনতা প্রত্যেকেই নিজের গুরুত্বপূর্ণ মতামত ভাগ করে নেন Twitter-এ। অনুগামীদের মধ্যে সে সব ছড়িয়ে পড়ে অচিরেই। কখনো গুরুত্বপূর্ণ কোনও সামাজিক ইস্যু অথবা স্রেফ খবর, Twitter অচিরেই ভাইরাল করে সেই সব। পিছিয়ে থাকেন না রাজনৈতিক নেতা থেকে ফুটবল প্লেয়ার কেউই। তাঁদের অজস্র কার্যকলাপের খতিয়ান মেলে Twitter-এ। এ হেন জনপ্রিয় নেট মাধ্যমে এবার থেকে যুক্ত হতে চলেছে নতুন ফিচার। যা সার্বিকভাবে ব্যবহারকারীদের সামনে নতুন সুযোগ-সুবিধা উন্মোচন করতে চলেছে।

কী সেই নতুন ফিচার? Twitter-এ কিছুদিনের মধ্যেই যুক্ত হতে চলেছে ভার্চুয়াল Tip Jar সিস্টেম। Twitter ব্যবহারকারীদের একাংশ যা নিজের প্রোফাইলের সঙ্গে যুক্ত করতে পারবেন। এই Tip Jar ব্যবহারের করলে Twitter-এ বাড়বে একে অপরকে অর্থনৈতিক ভাবে সমর্থনের সুযোগ। অর্থাৎ যে কোনও ব্যক্তি যদি অপর কোনও ব্যক্তিকে Twitter-এ কেবলমাত্র লাইক, শেয়ার অথবা রিট্যুইট ছাড়াও অন্য কোনও ভাবে সমর্থন করতে চান, তার জন্য এই Tip Jar আদর্শ। মুখ্যত যে কোনও রকম সামাজিক অথবা অন্যান্য উদ্যোগকে অর্থনৈতিক ভাবে সমর্থন করার জন্যেই এই Tip Jar তৈরি করা হয়েছে। প্রাথমিক ভাবে, এই Tip Jar-এর ব্যবহার কেবলমাত্র নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গের বা গোষ্ঠীর মধ্যে। এক গোষ্ঠীর মধ্যে থাকবেন সাংবাদিকেরা, বিভিন্ন ক্রিয়েটর, নন-প্রফিট সংস্থা ও বিশেষজ্ঞরা।

নিজের ব্লগ পোস্টে এ নিয়ে বক্তব্য রেখেছেন, Twitter-এর সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার এস্থার ক্রফোর্ড (Easther Crawford)। তাঁর বক্তব্য,’Twitter-এ বিভিন্ন মানুষ ট্যুইট, শেয়ার, রিট্যুইট করেন। অনেকে বিভিন্ন বলিউড সেলিব্রিটিদের অনুসরণ করে থাকেন। তাঁরা প্রত্যেকে এবার Twitter-কে আরও উপযোগী একটি নেট-মাধ্যম হিসাবে ব্যবহার করতে পারবেন। Twitter-এর সঙ্গে আর্থিক লেনদেনের যোগ করেই পারবেন।”

Twitter-এর সঙ্গে অর্থনৈতিক লেনদেন যে সার্বিক ভাবেই এক বিপুল অংশের মানুষকে অত্যন্ত সুবিধা দেবে, সে বিষয়ে সন্দেহ নেই কারও। Facebook-এর মতোই এবার Twitter-এও অর্থনৈতিক লেনদেনের বিষয়টি যোগ হওয়ায় বিভিন্নরকম সামাজিক পরিকল্পনা যে দ্রুততার সঙ্গে এগোবে সে বিষয়ে সন্দেহ নেই কোনও।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর