সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

এবার ডেস্কটপ থেকেও Instagram-এ ছবি আপলোড সম্ভব; জেনে নিন কীভাবে!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৩৪২ সময় দেখুন
এবার ডেস্কটপ থেকেও Instagram-এ ছবি আপলোড সম্ভব; জেনে নিন কীভাবে!


#Instagram: অন্যান্য সোশাল মিডিয়াগুলির মতো এখন অন্যতম জনপ্রিয় Instagram। সেলিব্রিটি থেকে শুরু করে সকলেই এখন রিল তৈরি বা ছবি পোস্ট করতে ব্যস্ত। প্রাথমিক ভাবে এই অ্যাপটিতে ছবি বা ভিডিও আপলোড করতে হলে প্রয়োজন হত মোবাইলের। কারণ মোবাইল ছাড়া অন্য কোনও ভাবে অ্যাপটিতে কোনও কনটেন্ট আপলোড করা সম্ভব হত না। কিন্তু বেশ কিছু আপডেটের পাশাপাশি সম্প্রতি একটি বড় আপডেট নিয়ে এসেছে সংস্থাটি। যার মাধ্যমে শুধু মোবাইল না, ল্যাপটপ বা ডেস্কটপ থেকেও আপলোড করা সম্ভব। তবে এই মুহূর্তে পুরো বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার স্তরে রয়েছে। কিছু ব্যবহারকারীকে ইতিমধ্যে সেই সুবিধা দেওয়া হলেও সকলের জন্য এই অপশন এখনও দেওয়া হয়নি। কী ভাবে বোঝা যাবে কোন কোন ব্যবহারকারী এই সুবিধা পেয়েছেন?

স্টেপ ১- প্রথমে যে কোনও একটি ব্রাউজার থেকে Instagram খুলতে হবে। ওয়েব অ্যাড্রেসটি হল- www.instagram.com

স্টেপ ২- এর পর প্রয়োজনীয় লগ ইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নিজের প্রোফাইলে ঢুকতে হবে।

স্টেপ ৩- আইডি ও পাসওয়ার্স মিলে গেলে নিজের প্রোফাইল দেখা যাবে। এবং যাবতীয় কনটেন্ট ফিডে দেখা যাবে।

স্টেপ ৪- এরপ র ওই উইন্ডোতে একটা প্লাস (+) চিহ্ন দেখা যাবে। সেখানে ক্লিক করলে একটি পপ আপ উইন্ডো খুলে যাবে।

স্টেপ ৫- সেখানে পছন্দমতো ছবি ড্র্যাগ করে এনে ফেলা যাবে অথবা নিজের কম্পিউটার থেকে পছন্দমতো ছবি সিলেক্ট করতে হবে।

স্টেপ ৬- এর পর প্রতিটি ছবি নিজের পছন্দমতো এডিট করা যেতে পারে। প্রয়োজন হলে ফিল্টার প্রয়োগ করা যেতে পারে।

স্টেপ ৭- এর পর ক্যাপশন, হ্যাশট্যাগ দিয়ে ছবি বা ভিডিও আপলোড করা যেতে পারে।

স্টেপ ৮- আপলোড সম্পন্ন হলে ফিডে ছবি বা ভিডিও দেখা যাবে।

বছরখানেক আগে পর্যন্ত Instagram-এ মূলত স্টিল ছবি ও ভিডিও আপলোড করা হত। কিন্তু ভারতে Tiktok বন্ধ হওয়ার পর ভারতের ব্যবহারকারীরা Instagram রিল ব্যবহারও করছেন। তাই Instagram-এর জনপ্রিয়তা আরও বাড়াতে এই পদক্ষেপ বলে মনে করছেন অনেকে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর