বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

এবার পাল্টা রকেট হামলা হিজবুল্লাহর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩৩২ সময় দেখুন
এবার পাল্টা রকেট হামলা হিজবুল্লাহর


আন্তর্জাতিক ডেস্ক

লেবাননভিত্তিক ইরানি মদতপুষ্ট বিদ্রোহী গ্রুপ হিজবুল্লাহ জানিয়েছে, লেবানন-সিরিয়া সীমান্ত এবং ইসরাইলের দখলে থাকা গোলান হাইটসের সংযোগস্থলের ইসরাইলি সেনা অবস্থানের নিকটবর্তী ফাঁকা জায়গায় রকেট হামলা চালিয়েছে তারা।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলার জবাবে হিজবুল্লাহ এই রকেট হামলা চালিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে, দক্ষিণ লেবানন থেকে ইসরাইলের দিকে অন্তত ১০টি রকেট ছোড়া হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী।

প্রসঙ্গত, ২০০৬ সালে ইসরাইল-লেবানন এক মাস যুদ্ধের পর দুই পক্ষের মধ্যে বড় ধরনের কোনো সংঘাত দেখা যায়নি।

এদিকে, শুক্রবার (৬ আগস্ট) লেবানন থেকে ছোড়া বেশিরভাগ রকেটই ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাপনা আয়রন ডোম নিস্ক্রিয় করে দেয়; বাকিগুলো খালি জায়গায় পড়ে বলে জানানো হয়েছে। হিজবুল্লাহর এই হামলায় ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে, রকেট হামলার পর ইসরাইলের উত্তরাঞ্চল এবং গোলান হাইটস থেকে সাইরেনের শব্দ শোনা গেছে বলে স্থানীয়রা রয়টার্সকে জানিয়েছেন।

অন্যদিকে, লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, লেবাননের সেবা শহরের নিকটবর্তী আল-আরকাব এলাকা থেকে রকেট ছুড়েছে হিজবুল্লাহ।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর